চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবিবার ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ এর দুই শো

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২০ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

রবিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে প্রদর্শিত হতে যাচ্ছে ‘স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার’-এর ৪১ ও ৪২ তম প্রযোজনার (পেন্ডামিক ভার্সন) ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’।

নাটকটি নির্দেশনা দিয়েছেন অভিনেতা ও নির্দেশক আশীষ খন্দকার। ৪০ মিনিটের এই মঞ্চ নাটকটির একটি নয়, এদিন সন্ধ্যা ৭টা ও রাত ৮টায় হবে দুটি শো।

নাটকে দুই আগন্তুক চরিত্রে দেখা যাবে ফরহাদ শাওন ও রাব্বীকে। আর বান্দ্রা চরিত্রে দেখা যাবে মানিসা অর্চিকে।

নাটকটির পটভূমি নিয়ে আশীষ খন্দকার বলেন, ‘একদিন আমি আমার মেয়ে মৃন্ময়ীর সাথে বসে ছিলাম। সে তেল রং-এ একটা ছবি আঁকছিল, দুটো লোক অন্ধকারে হেঁটে চলেছে। সেখান থেকেই এই নাটকটির বীজ আমার মাথায় আসে। অনেকটা সময় গবেষণার পর ঐ ছোট্ট একটা বীজ থেকে ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ নাটকের পটভূমী দাঁড় করিয়েছি।’

তিনি বলেন, ঐদিন আমি অবাক হয়ে মৃন্ময়ীর ব্যাখ্যাটা শুনছিলাম, ও রূপকথার গল্প থেকে এই চরিত্রদুটো এঁকেছে আর অদ্ভুদ্ভাবে এই গল্প প্রাচ্য-পাশ্চাত্যে যুগ যুগ ধরে বেঁচে থাকা চিরাচরিত রূপকথার গল্প। যে গল্পটা আবার ঘুরিয়ে দেখলে আমরা দেখতে পাই আমাদের এই ঘুনে ধরা, পঁচাগলা বাস্তবতা।

আশীষ খন্দকার জানান, রূপকথার চিরায়িত চরিত্রগুলো অন্যরকমভাবে মঞ্চে উঠে আসবে। এর চরিত্রগুলো যেন প্রাচ্য-পাশ্চাত্যে যুগ যুগ ধরে বেঁচে থাকা চিরাচরিত রূপকথার গল্প। যে গল্পটা আবার ঘুরিয়ে দেখলে দেখতে পাওয়া যায়, বর্তমানেও এই ঘুণে ধরা, পঁচা গলা বাস্তবতা আছে। এর রূপকগুলো মঞ্চে প্রাণ পায় অভিনেতার বিভিন্ন কার্যকলাপে।

Reneta

‘স্পেস অ্যান্ড অ্যাক্টিং রিসার্চ সেন্টার’ নিয়মিতই ‘দুই আগন্তুক বনাম করবী ফুল’ নাটকটি করে আসছে। আশীষ খন্দকার জানান, নাটকটি দেখতে আগ্রহীরা অনলাইনেও টিকিট বুকিং দিতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগন্তুকআশীষ খন্দকারদুই আগন্তুক বনাম করবী ফুলবাংলাদেশ শিল্পকলা একাডেমিলিড বিনোদনশিল্পকলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের স্কিল এবং স্পেনের গতি উপভোগ্য হবে: শেখ আসলাম

জুলাই ১০, ২০২৬

সাইবার আস্থা: একটি ‘ডিজিটাল সেফ সিস্টেম’ পদ্ধতি

জুলাই ১০, ২০২৬

বেলজিয়ামের চমক নাকি স্পেনের চার দশক আগের প্রতিশোধ

জুলাই ১০, ২০২৬

ক্যাম্পাসে ক্যাম্পাসে ‘মাস্তুল’ টিম, শিক্ষার্থীদের সাথে প্রাণবন্ত আড্ডা

জুলাই ১০, ২০২৬

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন সাদিও মানে

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT