ঘন কুয়াশায় শরীয়তপুর-চাঁদপুর রুটে ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশায় ঢাকা নদীতে নৌযান ও ফেরি দেখা যাচ্ছে, পরিবেশ খুবই ধোঁয়াটে ও অন্ধকার।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
ঘন কুয়াশার কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি ঘাট কর্তৃপক্ষ।
বিআইডব্লিউটিসি ঘাট সূত্র জানায়, মধ্যরাত থেকে নদী ও আশপাশের এলাকাজুড়ে প্রচণ্ড কুয়াশার দেখা দেয়। ধীরে ধীরে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীপথে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






