চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সন্দ্বীপের সাথে নৌ যোগাযোগ বন্ধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৩
- সেমি লিড, চট্টগ্রাম, জনপদ
A A
সন্দ্বীপে নৌ যোগাযোগ বন্ধ, ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সাগর উত্তাল থাকায় চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা সন্দ্বীপের সাথে সারা দেশের নৌ-যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার ২৪ অক্টোবর দুপুর থেকে উপজেলা প্রশাসনের নির্দেশে সন্দ্বীপ-চট্টগ্রাম লঞ্চ চলাচল,সন্দ্বীপ-চট্টগ্রাম স্টিমারসহ সকল নৌযান বন্ধ রয়েছে।

সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট খীসা বলেন, ঘূর্ণিঝড় হামুনের কারণে উপকূলীয় এলাকায় ৭ নম্বর বিপদ সঙ্কেত চলছে। ঘূর্নিঝড় হামুন মোকাবেলায় সন্দ্বীপ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে সাগর ও নদী উত্তাল থাকায় দুপুর থেকে সন্দ্বীপের সাথে সারাদেশের সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। এতে করে কুমিরা ঘাটে অনেক যাত্রী আটকা পড়েছে।

তিনি আরও বলেন, আমাদের ১৪৮টি আশ্রয়কেন্দ্র ও ৩টি মুজিব কিল্লা প্রস্তুত রয়েছে। উপকূলীয় এলাকায় কোথায় প্লাবিত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি। ইতোমধ্যে বিভিন্ন স্থানে মাইকিং করা হচ্ছে সাধারণ মানুষকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য।

জেলা আবহাওয়া অধিদফতরের সহকারী পর্যবেক্ষক ,আবুল মনসুর জানান, হামুনের প্রভাবে সন্দ্বীপ উপকূলীয় এলাকায় ৭ নম্বর সতর্ক সংকেত চলছে। উপকূলীয় এলাকায় গতকাল সোমবার ভোর রাতের দিকে ৩৭ মিলিমিটার এবং আজ ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

ট্যাগ: চট্টগ্রামনৌ যোগাযোগ বন্ধসন্দ্বীপ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গাজা ইস্যুতে সুর বদলালো চীন

পরবর্তী

বাংলাদেশ সবচেয়ে বিনিয়োগবান্ধব এবং সম্ভাবনার দেশ: তথ্যমন্ত্রী

পরবর্তী
তথ্যমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ সবচেয়ে বিনিয়োগবান্ধব এবং সম্ভাবনার দেশ: তথ্যমন্ত্রী

ফ্রান্সে অনুষ্ঠিত 'দ্য রাইজ অব বেঙ্গল টাইগার' অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্রান্সে অনুষ্ঠিত 'দ্য রাইজ অব বেঙ্গল টাইগার'

সর্বশেষ

ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬

ফেনীতে ‘মাদক সম্রাট শিবলু’সহ তিন মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT