সুন্দরবন দস্যুমুক্ত ও বনের ৫২ শতাংশ অভয়ারণ্যে পরিণত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায়। চলমান ক্যামেরা ট্র্যাপিংয়ের মাধ্যমে আগামী বছরই বনে বাঘের নির্দিষ্ট সংখ্যা জানা যাবে। এর মধ্যেও সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার ও হরিণসহ নানা বন্যপ্রাণী এবং বনজ-জলজ সম্পদ শিকার ও নিধনচক্র সম্প্রতি বেপরোয়া হয়ে উঠেছে। সুন্দরবন রক্ষায় সব সময় তৎপর থাকার প্রত্যয় জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিস্তারিত দানিয়েল সুজিত বোসের রিপোর্টে।






