ব্রুনাই ও ইন্দোনেশিয়াসহ বেশ কয়েকটি দেশের সঙ্গে জ্বালানি নিয়ে দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে পুরো বিশ্ব নানা সংকটে পড়েছে বলে মন্তব্য করে, বিশ্ব শান্তির পক্ষে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। ব্রুনাইয়ের সুলতানের বাংলাদেশ সফর নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।







