জনপদ

ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাবে ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ

ভোলার ৫ রুটে লঞ্চ চলাচল বন্ধ, ঘূর্ণিঝড় দানা প্রভাবে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলার উপকূলে লঞ্চগুলো বন্ধ অবস্থায় রয়েছে, ঘূর্ণিঝড় দানা এর প্রভাবে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঘূর্নিঝড় দানার প্রভাবে দ্বীপ জেলা ভোলায় মেঘনা, তেতুলিয়া, ইলিশা ও কালাবাদর নদী উত্তাল থাকায় ঢাকা-ভোলা-চরফ্যাশন জেলার অভ্যন্তরীণ ও দুরপাল্লার ৫ রুটের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ।

বুধবার (২৩ অক্টোবর) বিকেলে বিআইডব্লিউটিএ-এর পক্ষ থেকে এ নির্দেশনা দেয়া হয়।

বিআইডব্লিউটিএ থেকে জানানো হয়, হাতিয়া-ঢাকা, ভোলা-লক্ষ্মীপুর, ইলিশা-ঢাকা, ভোলা-আলেকজান্ডার, তজুমদ্দিন-মনপুরা ও চরফ্যাশনের বেতুয়া-মনপুরা রুটে লঞ্চ চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে নদী উত্তাল রয়েছে। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এমন নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানানো হয়।

এদিকে, ঘূর্ণিঝড় ‘দানা’র প্রভাব আজ বুধবার সকাল থেকে ভোলাজুড়ে বৃষ্টিপাত হচ্ছে।

বিষয়:ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় দানা দানা বিআইডব্লিউটিএ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…