চট্টগ্রাম

ঘূর্ণিঝড় রেমাল: শাহ আমানতে ফ্লাইট ওঠানামা বন্ধ

শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ, ঘূর্ণিঝড় রেমাল এর কারণে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার (২৫ মে) দুপুর ১২টা থেকে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন। প্রাথমিকভাবে রাত আটটা পর্যন্ত এ ঘোষণা বহাল থাকবে।

তিনি জানান, আবহাওয়া অধিদপ্তর চট্টগ্রামে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলায় ঘূর্ণিঝড়ের ক্ষতি কমাতে বিমানবন্দর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। প্রাথমিকভাবে দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বিমানবন্দরের রানওয়ে বন্ধ রাখা হবে। ফলে এই সময় ফ্লাইট পরিচালনা বন্ধ থাকবে। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে ঘূর্ণিঝড় রেমালের কারণে কলকাতা ও কক্সবাজার বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ ঘোষণা করা হয়েছিল।

বিষয়:ঘূর্ণিঝড় রেমাল শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…