পূর্বাচলের প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের এই কথা জানান।
তিনি বলেন, পূর্বাচলের ৬০ কাঠার সরকারি প্লট বেআইনিভাবে নিজেদের নামে করিয়ে নেয়ার অপরাধে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ, ছোট বোন শেখ রেহানা, তার ছেলে রেদোয়ান সিদ্দিক ও মেয়ে আজমীনা সিদ্দিক রুপন্তিসহ শেখ পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।







