চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কান ধরে উঠবস’ ঘটনায় ডাকসু থেকে সর্বমিত্রের পদত্যাগের ঘোষণা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৫ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় অনুপ্রবেশ ঠেকানোর উদ্দেশ্যে বহিরাগতদের কানে ধরে ওঠবস করানোর ঘটনার দায় স্বীকার করে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ডাকসুর কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।

আজ (২৬ জানুয়ারি) সোমবার দুপুরে তিনি তার ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে বহিরাগতদের অনুপ্রবেশ ঠেকানোর জন্য তার গৃহীত পন্থা ভুল হলেও এটি সত্য যে গতমাসে চুরি-ছিনতাইয়ের ঘটনা অত্যাধিক বেড়ে যায়। তাই, প্রশাসনের স্থবিরতা সহ বিভিন্ন কারণে আমার মনে হয়েছে এ কঠোরতা ছাড়া বহিরাগত দমন করে সেন্ট্রাল ফিল্ডে শিক্ষার্থীদের নিরাপত্তা দেয়া সম্ভব নয়।

ওই মাঠে সিসিটিভি নেই জানিয়ে তিনি লেখেন, নারী শিক্ষার্থীদের হেনস্তা থেকে শুরু করে মোবাইল-মানিব্যাগ-সাইকেল চুরি সহ প্রায়ই বিভিন্ন ঘটনা ঘটে। নারী শিক্ষার্থীরা অভিযোগ জানায় , বহিরাগতদের জন্য তারা মাঠে খেলতে পারে না, হেনস্তার শিকার হয়। ডিএমসি সংলগ্ন দেয়াল সংস্কারের কাজের ফাইল প্রশাসন থেকে ফিরে আসে, এদিকে ওই দেয়াল টপকিয়ে ঢুকে বহিরাগতরা।

Banglabid

ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, তার চিন্তায় শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা। তাই, তিনি নিজের দায়িত্বের বাইরে গিয়েও বিভিন্ন জায়গায় একা হাত দিয়ে বিদ্যমান সমস্যা সমাধানের চেষ্টা করেছেন উল্লেখ করে আরও বলেছেন, যত যাই হোক, আইন তো আইনই। এই দায়িত্ব পালন করতে গিয়ে আইনের উর্ধ্বেও যেতে হয়েছে পরিস্থিতি মোকাবেলায়-নিরাপত্তা বিধানে। যা আমার ব্যক্তিগত জীবন, মানসিক অবস্থা বিষিয়ে তুলেছে।

তিনি আরও বলেন, আমার আর কন্টিনিউ করার সক্ষমতা নেই। আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কারও প্রতি অভিমানবশত বা প্ররোচিত হয়ে এই সিদ্ধান্ত নিইনি।

Reneta

মাঠে খেলতে আসা শিশুকিশোরদের কানে ধরে ওঠবস করানোর ঘটনায় সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা হয়েছে। এরআগেও সর্বমিত্র চাকমার নানা কর্মকাণ্ড আলোচনার জন্ম দিয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পদত্যাগসর্বমিত্র চাকমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থ বরাদ্দ বাড়ছে, বিটিভি নিয়ে নানা পরিকল্পনা

আগস্ট ৮, ২০২৬

৯ বছর পর ম্যানসিটিতে ফিরছেন আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী গোলরক্ষক

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এসএসসির ফল প্রকাশ তারিখ কি আবার বদলাচ্ছে?

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের সাবেক আইনজীবী হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ডেটিং অ্যাপে পরিচয়, পরে গোপন ছবি-ভিডিওতে ব্ল্যাকমেল: কোটি টাকা হাতানোর অভিযোগ

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT