চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মারা গেছেন ক্রিকেট-বৃষ্টি আইনের ডাকওয়ার্থ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৮ অপরাহ্ণ ২৫, জুন ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
অ্যাওয়ার্ড গ্রহণ করছেন একজন পুরুষ ব্যক্তি, পুরানো ভবনের পেছনে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটে বৃষ্টিবিঘ্নিত ম্যাচের হিসেবের জন্য ডাকওয়ার্থ-লুইস-স্টিয়ার্ন মেথড বা ডিএলএস পদ্ধতি ব্যবহার করা হয়। এ পদ্ধতির অন্যতম উদ্ভাবক ফ্রাঙ্ক ডাকওয়ার্থ ২১ জুন মারা গেছেন। ইংলিশ এ পরিসংখ্যানবিদের বয়স হয়েছিল ৮৪ বছর।

ডিএলএসের মূল পদ্ধতিটি মূলত উদ্ভাবন করেছিলেন ইংলিশ দুই পরিসংখ্যানবিদ ডাকওয়ার্থ এবং টনি লুইস। ১৯৯৭ সালে পদ্ধতিটি প্রথম আনুষ্ঠানিকভাবে আইসিসি ব্যবহার করে। পরে ২০০১ সালে এটিকে সংশোধিত লক্ষ্য নির্ধারণের জন্য মান হিসেবে ব্যবহার শুরু হয়।

২০১৪ সালে ডাকওয়ার্থ এবং লুইস এ পদ্ধতি সংক্রান্ত বিষয় থেকে অবসরের পর এবং অস্ট্রেলিয়ান পরিসংখ্যানবিদ স্টিভেন স্টিয়ার্ন পদ্ধতিটির কিছুটা পরিবর্তন করেন। এরপর যার নাম পরিবর্তন করে রাখা হয় ডাকওয়ার্থ-লুইস-স্টিয়ার্ন মেথড।

Banglabid

বৃষ্টি আইনের পদ্ধতি উদ্ভাবনের জন্য ডাকওয়ার্থ এবং লুইস ২০১০ সালে মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার পুরস্কারে ভূষিত হন।

ডিএল পদ্ধতি বৃষ্টির আইনকে প্রতিস্থাপন করেছে যা আগে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লক্ষ্য নির্ধারণ করতে ব্যবহার হতো। ১৯৯২ সালের ওয়ানডে বিশ্বকাপে সিডনিতে ইংল্যান্ড-সাউথ আফ্রিকার মধ্যকার সেমিফাইনালে বৃষ্টি আইন বাজেভাবে আলোচিত হয়। এরপর এ দুই পরিসংখ্যানবিদ ডিএল মেথড উদ্ভাবন করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াআইসিসিইংল্যান্ডডাকওয়ার্থডিএলএসলিড স্পোর্টসলুইসসাউথ আফ্রিকাসিডনিস্টিয়ার্ন
শেয়ারTweetPin

সর্বশেষ

কিশোরগঞ্জে প্রবাসফেরত যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
ছবি: প্রতিনিধি।

“পার্বত্য চুক্তি বাতিল হলে সরকারকে ‘নাকে খত দিয়ে’ আরও শক্তিশালী চুক্তি করতে হবে”

আগস্ট ৯, ২০২৬

চুলের যত্নে রোজমেরি একটি প্রাকৃতিক উপাদান

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপিকে চ্যালেঞ্জ, ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমেদ

আগস্ট ৯, ২০২৬

ইনফান্তিনোকে দুর্বল করতে ‘সমন্বিত প্রচেষ্টা’— কেন এমন দাবি ফিফার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT