সংবিধানের ১১৬ অনুচ্ছেদের কারণে বিচারবিভাগে দ্বৈত শাসন চলছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেছেন, স্বাধীন ও কার্যকর বিচার ব্যবস্থা গঠনে অন্তর্বর্তী সরকারের সুযোগ হারানো ঠিক হবে না। মাজদার হোসেন মামলা ও সৈয়দ ইশতিয়াক আহমেদ নিয়ে আলোচনায় অ্যাটর্নি জেনারেল বলেছেন, নির্বাহী বিভাগের প্রভাবমুক্ত স্বাধীন বিচার বিভাগ তারাও চান।







