চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনেস্কো কনফারেন্সে কবি নজরুলকে উপস্থাপন করবেন ঢাবি শিক্ষক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ০৮, জুন ২০২৫
শিল্প সাহিত্য
A A
কবি নজরুলের স্মরণে তৈরি স্মারক চিত্র, যেখানে তার ছবি আঁকা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পারস্যের বিখ্যাত কবি হাফিজ শিরাজীর জন্মবার্ষিকীর ৭০০ বছর পূর্তিতে প্যারিসের ইউনেস্কো হাউসে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক সাইন্টিফিক ও সাহিত্যিক কনফারেন্স। আয়োজনে বাংলাদেশ থেকে ইউনেস্কো রিপ্রেজেন্টেটিভ তাজিকিস্তানের অতিথি হিসেবে প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মুমিত আল রশিদ।

কনফারেন্সটি চলবে ১১ জুন থেকে ১৩ জুন ২০২৫ পর্যন্ত। আয়োজনে রয়েছে ইউনেস্কো, রুদাকি অ্যাসোসিয়েশন অফ প্যারিস এবং তাজিকিস্তান। সর্বমোট ৮০টি প্রবন্ধের মধ্যে ড. মুমিত আল রশিদ লিখিত প্রবন্ধটি উপস্থাপনের জন্য মনোনীত করা হয়েছে।

কনফারেন্সে মুমিত আল রশিদ কবি হাফিজ শিরাজীর সঙ্গে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আত্মিক মেলবন্ধনের যোগসূত্র নিয়ে “বিশ্ব সাহিত্যে সুর ও আত্মার মেলবন্ধনে হাফিজ শিরাজী ও কাজী নজরুল ইসলাম: একটি তুলনামূলক বিশ্লেষণ” শিরোনামে ফারসি ভাষায় প্রবন্ধ উপস্থাপন করবেন।

এ প্রসঙ্গে প্রবন্ধকার জানান, আমি সুযোগ পেলেই বাংলাদেশের কবি-সাহিত্যিকদের সঙ্গে ফারসি ভাষা ও সাহিত্যের কবিদের মিল-অমিলের সম্পর্ক, প্রেম-ভালোবাসা, বিরহ-বিচ্ছেদ, প্রকৃতির প্রতি ভালোবাসা ইত্যাদি খোঁজার চেষ্টা করি।বিশ্বব্যাপী ভাষা ও সাহিত্যকেন্দ্রিক আন্তর্জাতিক কনফারেন্সগুলোতে, এমনকি ওয়ার্ল্ড র‍্যাংকিং এর সেরা জার্নালগুলোতে আমরা আমাদের দেশের স্বনামধন্য কবি-সাহিত্যিকদের কর্ম ও জীবন সাহিত্যিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের মাধ্যমে বিশ্ববাসীর নিকট তুলে ধরতে পারি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউনেস্কোকনফারেন্সকবি নজরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT