ভূমিকম্পের কারণে নিরাপত্তা বিবেচনায় আবাসিক হলগুলো ছাড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঝুঁকি মূল্যায়ন ও প্রয়োজনীয় সংস্কারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (২৩ নভেম্বর) সকাল থেকেই প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বিভিন্ন হলের শিক্ষার্থীরা হল ত্যাগ করেন।
রোববার বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবারের ভূমিকম্পের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিক্ষার্থীদের আসবাবপত্র ও বই পুস্তকের ক্ষয়ক্ষতি হয় এবং উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী আহত হয়েছে। বিভিন্ন হলের দেওয়ালে কিছু ফাটল দেখা দেওয়াতে আতঙ্কিত হয়ে পড়ে শিক্ষার্থীরা।







