রাজনীতি

ভারতকে ‘সুপ্রতিবেশীসুলভ’ আচরণের আহ্বান ঢাবি শিক্ষার্থীদের

ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন ও সাংবাদিকদের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাবি শিক্ষার্থীরা ভারতের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মানববন্ধন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বক্তব্যের প্রতিবাদে সোমবার ২ ডিসেম্বর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

এই বিক্ষোভে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষের শিক্ষার্থীরা, নবগঠিত স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটির (স্মারক) সদস্যরা, জগন্নাথ হলের শিক্ষার্থীরাও অংশ নেন।

স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটির আহ্বায়ক সাঈদ আহমেদ সরকার বলেন, “ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। ভুল বোঝাবুঝি তৈরি করা হচ্ছে। তাদের বোঝা দরকার যে এখানে একটি গণঅভ্যুত্থান হয়েছে।”

তিনি বলেন, “বাংলাদেশকে আগের মতো ভাবলে সেটা তাদের ভুল হবে। আমাদের বক্তব্য হলো, তোমরা তোমাদের জায়গায় থাকো। আমাদের দেশে হিন্দু বলে কোনও কথা নাই। আমরা সবাই বাংলাদেশি।”

গতকাল শিক্ষার্থীরা যে মিছিল বের করে, তাতে একাত্মতা জানিয়েছিলো জগন্নাথ হলের শিক্ষার্থীরাও।

সাঈদ আহমেদ সরকার আরও বলেন, “প্রথমদিকে আমরা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক অধিকার পরিষদ বিক্ষোভ মিছিল করি। পরে জগন্নাথ হলের অনেক শিক্ষার্থী আলাদাভাবে মিছিল বের করে একাত্মতা প্রকাশ করে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে হিন্দুসহ অন্যান্য অমুসলিম শিক্ষার্থীরা থাকেন। ভারতে সংঘটিত ওই ঘটনার বিরুদ্ধে ওই হলের শিক্ষার্থীরা প্রতিবাদ করায় সেই মিছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপকভাবে আলোচিতও হয়।

বিষয়:স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা কমিটি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…