চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাজেকে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেপ্তার ১

মনসুর আহম্মেদ মনসুর আহম্মেদ
৩:৩০ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২৩
- সেমি লিড, অপরাধ, জনপদ, রাঙ্গামাটি
A A
অপহৃত ছাত্রকে সাজেকে গ্রেপ্তার করেছে পুলিশ, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাজেকে ঘুরতে যাওয়ার পথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বীপিতা চাকমাকে অপহরণের ঘটনায় দানপ্রিয় চাকমা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ভোরে সাজেকের দারিপাড়া থেকে তাকে আটক করা হয়।সে দাড়িপাড়া এলাকার অনিল কুমার চাকমার ছেলে।

দ্বীপিতা চাকমাকে অপহরণের ঘটনায় বুধবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার বাবা স্মৃতেন্দু বিকাশ চাকমা বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে সাজেক থানায় মামলা করেন।

Banglabid

সাজেক থানার সার্কেল এসপি ও জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল আটকের বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন।

আব্দুল আউয়াল বলেন, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দানপ্রিয় চাকমাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে।

পুলিশ জানায়, আটক দানপ্রিয় চাকমা স্থানীয় আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস)’র সক্রিয় সদস্য। অপহরণের সাথে সে সরাসরি জড়িত এবং ভিডিও ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

Reneta

এ বিষয়ে জনসংহতি সমিতি (জেএসএস)’র বাঘাইছড়ি উপজেলার সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা অপহরণের সাথে জেএসএসের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন এবং আটক দানপ্রিয় চাকমার সঙ্গে দলের কোন সংশ্লিষ্টতা নেই বলে উল্লেখ করেন।

এর আগে বুধবার অপহরণের শিকার ঢাবি ছাত্রীকে ৭ ঘন্টা পর উদ্ধার করে পুলিশ। রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ঘুরতে যাওয়ার পথে বুধবার বেলা ১২টার দিকে দীঘিনালা-সাজেক সড়কের শিজকছড়ার সার্জেন্ট কামাল চত্বর থেকে দ্বীপিতাকে অপহরণ করা হয়।

দ্বীপিতা চাকমা তার বিভাগের ১০ জন শিক্ষার্থীর একটি দল নিয়ে সাজেকে যাওয়ার জন্য রওনা হয়েছিলেন। দ্বীপিতা চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাবি শিক্ষার্থীদ্বীপিতা চাকমাসেনাবাহিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT