বাংলাদেশ

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন চ্যানেল আই অনলাইনের তানজীব

চ্যানেল আই অনলাইন প্রতিনিধিরা ডিআরইউ অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর প্রতিনিধিরা ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড গ্রহণের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) প্রতিযোগিতামূলক আয়োজন ‘ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২২’ পেয়েছেন চ্যানেল আই অনলাইন-এর অনলাইন জার্নালিস্ট আরেফিন তানজীব।

মঙ্গলবার ১ নভেম্বর বিকেলে ডিআরইউ’র নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তার হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আরেফিন তানজীব ‘যানজটে নাকাল রাজধানীর মানুষ’ নিয়ে চার পর্বের ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনগুলো হলো: ‘রাজধানীর ১৫ শতাংশ মানুষের দখলে ৭৭ শতাংশ সড়ক’, ‘যানজটে, গরমে গণপরিবহনে নাভিশ্বাস নগরবাসীর’, ‘যানজটের কারণে আইসিইউতে রাজধানী’, ‘ভুল পরিকল্পনার জন্য ঢাকা যদি ডুবে যায়!’। প্রতিবেদন গুলো চলতি বছরের ১০ এপ্রিল, ১১ এপ্রিল, ১২ এপ্রিল ও ১৩ এপ্রিল প্রকাশিত হয়। এই প্রতিবেদনগুলো ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২২-এর জন্য নির্বাচিত হয়।

আরেফিন তানজীব ২০১৫ সালের মার্চ মাস থেকে চ্যানেল আই অনলাইনে অনলাইন জার্নালিস্ট হিসেবে কর্মরত আছেন। তিনি বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তার বাড়ি টাঙ্গাইলে। বাবা মো. ফজলুর রহমান ও মা এ, এন সিদ্দিকী দু’জনেই অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা।

আরেফিন তানজীব ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সদস্য।

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন যারা
জুরি বোর্ডের সদস্যদের কাছ থেকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে চার ক্যাটাগরিতে ১০টি পুরস্কারের জন্য ১১ জন বিজয়ীর হাতে পুরস্কার দেওয়া হয়।

মুক্তিযুদ্ধ ক্যাটাগরিতে: রাজীব নূর (সমকাল) ‘ইতিহাসের ছেড়া পাতা’ ধারাবাহিক প্রতিবেদনের জন্য।

প্রিন্ট মিডিয়া
প্রথম: আবু যর আনছার উদ্দীন আহাম্মদ (রাজীব আহাম্মদ) (সমকাল) ‘কেমন আছেন প্রবাসী মা ও তাদের সন্তান’ ধারাবাহিক প্রতিবেদনের জন্য।

দ্বিতীয়: মো: ইসমাইল আলী (দৈনিক শেয়ার বিজ) বিদ্যুৎ খাত নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের জন্য।

তৃতীয় (যুগ্মভাবে): মোহাম্মদ জামিল খান (ডেইলি স্টার) ‘ইভ্যুলেশন অব সাইবার ক্রাইম’ এবং ওবায়দুল্লাহ রনি (সমকাল) ‘তরল গ্যাসে গরল হিসাব’ প্রতিবেদেনের জন্য।

অনলাইন মিডিয়া
প্রথম:
 শাহ্ আলম খান (নিউজবাংলা২৪ডটকম) চিকন চালের জৌলুসেও কমেনি মোটা চালের ভোক্তা প্রতিবেদনের জন্য।

দ্বিতীয়: আবু মো. ফায়েজুল আরেফিন তানজীব (চ্যানেল আই-অনলাইন) যানজটে নাকাল রাজধানীর মানুষ ধারাবাহিক প্রতিবেদনের জন্য।

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন চ্যানেল আই অনলাইনের তানজীব

তৃতীয়: আবু সালেহ সায়াদাত (ঢাকা পোস্ট ডটকম) পুলিশ-কাউন্সিলরের ‘সৃজনশীল’ চাঁদাবাজি! প্রতিবেদনের জন্য।

ইলেক্ট্রনিক মিডিয়া
প্রথম: মুকিমুল আহসান হিমেল (চ্যানেল ২৪) এনআইডির জিন্দা লাশ ধারাবাহিক প্রতিবেদনের জন্য।

দ্বিতীয়: মো: আদনান খান (নয়ন আদিত্য) (একাত্তর টিভি) ‘স্বাস্থ্য সেবায় সংক্রমণ’ বিষয়ক প্রতিবেদেনর জন্য।

তৃতীয়: মো. নূর হোসেন বিশ্বাস (নূর সিদ্দিকী) (মাছরাঙা টিভি) খেলা স্থগিতের পর পোশাক ক্রয় বিষয়ক প্রতিবেদনের জন্য।

বর্তমানে গণমাধ্যম সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে: স্বরাষ্টমন্ত্রী
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, বর্তমানে দৈনিক পত্রিকার সংখ্যা যেমন বেড়েছে, ইলেক্ট্রনিক মিডিয়ার সংখ্যাও বেড়েছে। আগে নিউজ করতে গেলে নানা ধরনের সেন্সর ছিলো, কিন্তু এখন সেটা নেই। গণমাধ্যমে কোনরকম নিয়ন্ত্রণ নেই। তারা বর্তমানে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছেন।

মন্ত্রী বলেন, সকল স্থানেই সাংবাদিকদের বিচরণ, যখন যেটা হচ্ছে সেই খবরটা সঙ্গে সঙ্গে তাদের মাধ্যমে চলে আসছে। এটা চ্যালেঞ্জিং জগত, সে জগতে আপনারা সুনাম অর্জন করছেন। আজকে যারা সেরা হয়েছেন, তাদেরকে সম্মানিত করা হচ্ছে। যারা পুরস্কৃত হয়েছেন সকলকে ধন্যবাদ।

আমি মনে করি আপনাদের আরো অবদান রাখতে হবে। প্রতিনিয়তর ঘটনা নিয়ে যেভাবে লিখেন, পজেটিভ নিউজগুলোও সমানভাবে লিখবেন। ভালোকে আপনারা প্রতিষ্ঠিত করছেন। তাই ভালো কাজকে যদি আপনারা প্রকাশ না ককরেন তাহলে অন্যরা উৎসাহিত হবেনা। দেশকে এগিয়ে নিতে আপনারা কাজ করবেন।
ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড পেলেন চ্যানেল আই অনলাইনের তানজীব

ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দৈনিক বাংলার প্রকাশক চৌধুরী নাফিজ সরাফাত, ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…