চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকীয় মোড়, ব্রাজিলের কোচ হচ্ছেন না আনচেলত্তি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:০২ অপরাহ্ণ ৩০, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদের কোচ আনচেলত্তি, ফুটবল প্রশিক্ষণ দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়াল মাদ্রিদকে বিদায় বলে ব্রাজিলের কোচ হওয়া শুধু সময়ের ব্যাপার ছিল কার্লো আনচেলত্তির। ঠিক সেই মুহূর্তে ঘটনায় এলো নাটকীয় মোড়। ইউরোপের গণমাধ্যমে খবর, সেলেসাওদের কোচ হতে এখন আগ্রহী নন এ ইতালীয়। আপাতত রিয়ালেই থেকে যাচ্ছেন তিনি।

গত কয়েকমাস ধরেই খবরে আনচেলত্তির রিয়াল ছাড়ার আলোচনা। সবশেষ কোপা ডেল রের ফাইনালের পর রিয়াল ছাড়ার বিষয়টি আরও জোড়াল হয়। আগামী জুনে ব্রাজিলের কোচ হিসেবে নিয়োগ পাবেন তিনি, এমন খবরও আসে। এমনকি এ মৌসুমে লা লিগার শেষ ম্যাচে রিয়ালের পক্ষ থেকে আনচেলত্তিকে বিদায়ী সংবর্ধনা দেয়ার প্রস্তুতিও নিয়ে রেখেছিল বার্নাব্যু।

রিয়াল ছাড়ার ইস্যুতে ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের সঙ্গে আনচেলত্তির বৈঠকের পর বদলে গেছে সবকিছু। স্প্যানিশ ও ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম বলছে, শেষ মুহূর্তে নাটকীয় মোড় নিয়েছে আনচেলত্তির ব্রাজিল যাত্রা। এমুহূর্তে আনচেলত্তিকে ছাড়তে চাচ্ছে না রিয়াল। অন্যদিকে ইউরোপের ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার দাবি, ইতালিয়ান কোচ সৌদি আরব থেকে মোটা অঙ্কের প্রস্তাব পেয়েছেন, সেটি এখন বিবেচনায় নিয়েছেন।

বাস্তবতা হচ্ছে রিয়ালের সঙ্গে একবছর চুক্তি বাকি থাকায় এখনই আনচেলত্তিকে এক্সিট ফি দিতে রাজি হচ্ছেন না পেরেজ। মোটা অঙ্কের এক্সিট ফি পরিশোধ করে আনচেলত্তিকে নিতে রাজি নয় ব্রাজিলও। এসব টানাটানির মধ্যে রিয়াল ছাড়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন আনচেলত্তি। আগামী জুনে ব্রাজিলের দায়িত্ব নেয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ক্লাব বিশ্বকাপ পর্যন্ত রিয়ালে থেকে যাচ্ছে। এরপর রিয়াল ছেড়ে অন্যকোথাও যাওয়ার ব্যাপারে ভাববেন আনচেলত্তি।

আনচেলত্তিকে না পেয়ে জুনের আগেই নতুন কোচের সন্ধানে নামতে হচ্ছে ব্রাজিলকে। বিশ্বকাপ বাছাইপর্বের পরের রাউন্ডের আগেই আল হিলাল কোচ জর্জ হেসুসকে দায়িত্ব দিতে পারে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিব্রাজিলরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
শেয়ারTweetPin

সর্বশেষ

পথসভায় হুইপকে লক্ষ্য করে গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬

আর্জেন্টিনা-মেক্সিকো ইনফান্তিনোকে চাচ্ছে, চাচ্ছে না যে দেশটি

আগস্ট ৭, ২০২৬

জাতীয় সংগীত না গাওয়া ইরানের সেই দুই ফুটবলারকে নাগরিকত্ব দিল অস্ট্রেলিয়া

আগস্ট ৭, ২০২৬

কেন ডাস্টবিনের সাথে হাসপাতালটির তুলনা করলেন নায়াব ইউসুফ

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT