চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে গল্পটির হাত ধরে দর্শক ফিরে যাবেন শৈশবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৫ অপরাহ্ণ ৩০, জুন ২০২২
বিনোদন
A A

৯০ দশকে গ্রামগঞ্জে ঘণ্টি বাজিয়ে বিক্রি হতো বাক্স ভরা মালাই আইস্ক্রিম। নারকেল মেশানো লাল, সাদা, সবুজ, কমলা, আইস্ক্রিম খেতে ছুটে আসতো কিশোর কিশোরীরা। সবার চোখ কাঠের বাক্সের দিকে!

এমন একটি চিত্রকল্পের মাধ্যমে ভেসে ওঠে ৯০ দশকের চিরায়ত গ্রাম বাংলার বড় অংশ। আর সেই গল্পটিকেই এবার পর্দায় তুলে আনছেন নাট্যকার-নির্মাতা হিমু আকরাম। নির্মিত টেলি ছবিটির নাম ‘আইস্ক্রিমওয়ালা’।

ঢাকার অদূরে পূবাইলের বিভিন্ন স্থানে এর শুটিং শেষ হয়েছে। এতে আইস্ক্রিমওয়ালার চরিত্রে অভিনয় করেছেন আরফান আহমেদ। বিভিন্ন চরিত্রে আরও আছেন সালাহউদ্দিন লাভলু, সামিয়া, নরেশ ভুঁইয়া, সম্পা নিজাম, আহমেদ নেওয়াজ, তামি রহমান, রাজু প্রমুখ।

আইস্ক্রিমওয়ালা নাটকে অতিথিশিল্পী হিসেবে কাজ করেন সালাহউদ্দিন লাভলু। নির্মাতা হিমু আকরামের প্রশংসা তিনি বলেন, হিমু আকরামের গল্প আমাকে সবসময়ই টানে। আইস্ক্রিমওয়ালা’ গল্পের মতো গ্রামের বাস্তবতাও ছিল এমন। এই টেলিছবির মাধ্যমে দর্শকরা অন্যরকম একটি গল্প পাবেন। যে গল্পটির মধ্য দিয়ে অসংখ্য মানুষ বড় হয়েছেন, তবে এভাবে ভাবেননি কখনও। যে গল্পটির হাত ধরে দর্শকরা ফিরে যাবেন ফেলে আসা নব্বই দশকে, গ্রামে কিংবা শৈশব-কৈশোরে।”

আইস্ক্রিমওয়ালা নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন আরফান আহমেদ। তিনি বলেন,”অনেক দিন পর একটা মনের মতো চরিত্রে কাজ করতে পেরেছি। গল্পে ৯০ দশক বুঝানোর জন্য পরিচালক হিমু আকরাম সব আয়োজনই করেছেন। তখনকার সময়ের আইস্ক্রিমের বাক্স, হ্যাজাক বাতি, হারিকেন, নৌকা কোনকিছুর কমতি রাখেননি। একটি মাত্র দৃশ্যের ইমোশন তৈরি করার জন্য কৃত্তিম বৃষ্টির আয়োজনও করেছেন পরিচালক। বর্তমান সময়ের নাটকে যা কিনা অনেকে করতে চান না। সব মিলিয়ে আইস্ক্রিমওয়ালা একটা মনে রাখার মতো কাজই হবে।”

নির্মাতা নাট্যকার হিমু আকরাম বলেন, ‘এক কথায় আমাদের ফেলে আসা জীবনের গল্প আইস্ক্রিমওয়ালা। আমি শুধু চেষ্টা করেছি এই তথ্যপ্রযুক্তির যুগে দর্শকদের খানিক সময়ের জন্য অতীতে ফিরিয়ে নিতে।’ টেলিছবিটি প্রচার হবে একটি বেসরকারি টিভি চ্যানেলে, পরবর্তীতে ইউটিউবেও দেখতে পারবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেশ ভুঁইয়াবউমারাজুলিড বিনোদনসামিয়াসালাহউদ্দিন লাভলু
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ড ছাড়িয়ে গেলেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

গোলরক্ষকের বীরত্বে বেলজিয়ামের আক্রমণ ঝড় সামলে ড্র ইরানের

জুন ২২, ২০২৬

ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে অন্য কোচদের নীরবতায় কড়া সমালোচনা ইরান কোচের

জুন ২২, ২০২৬

কিংবদন্তি পেলের মতো যে কীর্তিতে নাম লেখালেন ইয়ামাল

জুন ২২, ২০২৬

বিশ্বকাপের জায়ান্ট স্ক্রিনে ‘নিষিদ্ধ’ কিংবদন্তির নাম

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT