বিনোদন

চলে গেলেন নাট্য নির্মাতা মোহন খান

জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা মোহন খান আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি

বাংলাদেশের একজন সাংবাদিকের ছবি, চ্যানেল আই অনলাইন জন্য উপযুক্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইন এর জন্য একজন সাংবাদিকের কালো-সাদা ছবি, পেশাদার ও নিরপেক্ষ চেহারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা মোহন খান আর নেই। মঙ্গলবার দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন…)।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগর।

মৃত্যুকালে মোহন খানের বয়স হয়েছিলো ৬৫ বছর।

বুধবার বাদ যোহর লালমাটিয়া জামে মসজিদ (বিবি মসজিদ) প্রাঙ্গণে মোহন খানের জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে জানান সাগর।

বাংলা নাটকে কক্সবাজার সমুদ্র সৈকতের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলা হয় মোহন খানকে। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে সমুদ্রে গাংচিল, গাংচিল ভালোবাসা, জোনাকীর গল্প, দূরের মানুষ, মধ্যরাতের অশ্বারোহী, বেলাভূমি, সমুদ্র সীমানায়।

তার প্রয়াণে শোক জানাচ্ছেন নাট্যাঙ্গণের তারকা নির্মাতা থেকে শুরু করে অভিনয়শিল্পীরা।

বিষয়:কক্সবাজার নাটক মোহন খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…