চট্টগ্রাম

ড. ইউনূসের বিষয়টি আদালতের নির্দেশনা অনুযায়ী হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী ভোটকেন্দ্রে আগুন দেওয়া বিচ্ছিন্ন ঘটনা নিয়ে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী ভোটকেন্দ্রে আগুন দেওয়া বিচ্ছিন্ন ঘটনা নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ড. মোহাম্মদ ইউনূসের বিষয়টি সম্পূর্ণ আদালতের নির্দেশনা অনুযায়ী হয়েছে। এখানে পুলিশ ও সরকারের করার কিছুই নেই।

আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যাালয়ে আইন-শৃংখলা সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি বিদেশি প্রভূদের দয়ায় ক্ষমতা নিশ্চিত করতে না পেরেই নির্বাচন থেকে সরে গেছে।

তিনি জানান, মিয়ানমারের অভ্যন্তরে চলমান যুদ্ধের কারণে সীমান্ত এলাকাজুড়ে বিজিবি, কোস্টগার্ড, সেনা ও নৌবাহিনী এবং পুলিশসহ সকল বাহিনীকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

এসময় চট্টগ্রাম-১২ (পটিয়া) র সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রামের ডিআইজি নুরে আলম মিনা, মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, জেলা প্রশাসক ড. আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ সহ সিএমপি ও জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয়:ড. মোহাম্মদ ইউনূস বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…