আদালত

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের জামিন

ড. ইউনূসসহ অন্যান্য ব্যক্তির জামিনের সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রম আইন লঙ্ঘনের মামলায় ড. ইউনূসের জামিনের সময়ের ছবি, যেখানে তিনি হাসিমুখে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শ্রম আইন লঙ্ঘনের মামলায় শান্তিতে নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের আপিল আবেদন গ্রহণ করে জামিন দিয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। এছাড়াও নিম্ন আদালতের দেওয়া সাজা স্থগিত করেছেন আপিল ট্রাইব্যুনাল।

রোববার ২৮ জানুয়ারি আদালত তাদের আবেদন গ্রহণ করে জামিন দেন।

গত ১ জানুয়ারি ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান শেখ মেরিনা সুলতানা এক মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. ইউনূস এবং এর পরিচালক আশরাফুল হাসান, নুরজাহান বেগম ও এম শাহজাহানকে ছয় মাসের কারাদণ্ড দেন। রায়ের পরপরই পৃথক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত চারজনকেই এক মাসের জামিন দেন।

ছয় মাসের কারাদণ্ড ছাড়াও চারজনকেই ৩০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ২৫ দিন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়াও, আদালত তাদের এক মাসের মধ্যে শ্রম আইন-২০০৬ এর প্রাসঙ্গিক ধারাগুলো মেনে চলার নির্দেশ দেন।

বিষয়:ড. ইউনূসড. ইউনূসের জামিন
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…