বাংলাদেশ

বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরবেন ড. ইউনূস

ড. ইউনূস বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশে ফিরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বক্তৃতা দিচ্ছেন ড. ইউনূস, বাংলাদেশে ফেরার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস আগামীকাল বৃহস্পতিবার ৮ আগস্ট দুপুরে বাংলাদেশে ফিরবেন।

বুধবার ৭ আগস্ট ইউনূস সেন্টারের ফেসবুক পেজ থেকে এক বিবৃতিতে এই কথা জানানো হয়েছে।

বলা হয়েছে, নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস আগামীকাল ৮ আগস্ট বৃহস্পতিবার দুবাই থেকে এমিরেটসের একটি ফ্লাইটে (ইকে-৫৮২) ঢাকা সময় দুপুর ২ টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।⁣⁣

প্রসঙ্গত, ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে দেশের পরবর্তী অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানগণ ও ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

বর্তমানে চিকিৎসাজনিত কারণে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন তিনি।

বিষয়:ড. ইউনূস ড. মুহাম্মদ ইউনূস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…