বাংলাদেশ

ড. কাজী এম বদরুদ্দোজার জানাজা কখন, কোথায়

প্রয়াত কৃষিবিজ্ঞানী ড. বদরুদ্দোজার ছবি, তিনি একজন বিশিষ্ট বিজ্ঞানী. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত কৃষিবিজ্ঞানী ড. বদরুদ্দোজার ছবি, তিনি একজন বিশিষ্ট বিজ্ঞানী ও কৃষি উন্নয়নের জন্য পরিচিত. Channel i News – চ্যানেল আই নিউজ

কাজী পেয়ারার উদ্ভাবক, দেশের প্রখ্যাত কৃষি বিজ্ঞানী, কৃষি সংগঠক এবং ন্যাশনাল ইমিরেটাস সায়েন্টিস্ট ডক্টর কাজী এম বদরুদ্দোজার জানাজার নামাজ আজ বাদ এশা উত্তরার ৩ নম্বর সেক্টরের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার সকাল ৯টায় খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দ্বিতীয় এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট গাজীপুরে তৃতীয় জানাজার নামাজের পর গোবিন্দগঞ্জে তাকে সমাহিত করা হবে।

তিনি আজ বেলা সাড়ে ৪টায় ৯৭ বছর বয়সে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ড. কাজী এম বদরুদ্দোজার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোক জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধীনে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট-বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি এজি ডিগ্রি লাভ করেন। ড. কাজী এম বদরুদ্দোজা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ছিলেন। কৃষিক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ২০১২ সালে দেশের ‘সর্বোচ্চ বেসামরিক পুরস্কার’ স্বাধীনতা পুরস্কার লাভ করেন তিনি।

কৃষির এই বটবৃক্ষের মৃত্যুতে চ্যানেল আই পরিবার শোকাহত।

বিষয়:কাজী পেয়ারার উদ্ভাবক জানাজা ড. কাজী এম বদরুদ্দোজা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…