২০২৬ থেকে ২০২৮ সালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হয়েছে ডা. শফিকুর রহমান।
রোববার (২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১ নভেম্বর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রধান নির্বাচন কমিশনার সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম সংগঠনের আমীর নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশের সদস্যদের (রুকনদের) গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। ভোটগ্রহণের কার্যক্রম শেষে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিম ভোট গণনা শেষ করেন।
ভোটে প্রাপ্ত ফলাফল অনুযায়ী ২০২৬-২০২৮ কার্যকালের জন্য ডা. শফিকুর রহমান সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে পুনরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয় ।







