আজ ড. জোহা দিবস। ১৯৬৯-এর গণঅভ্যুত্থানে এই দিনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও তৎকালীন ড. সৈয়দ শামসুজোহা পাকিস্তানী সৈন্যদের হাতে নিহত হন।
দিবসটি পালন উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি, হল প্রশাসনসহ সর্বস্তরের শিক্ষার্থীরা নানা কর্মসূচি পালন করে।
রোববার ১৮ ফেব্রুয়ারি সকালে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে ডক্টর জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার তাপু।
এই কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতানুল ইসলাম টিপু, উপ-উপাচার্য হুমায়ুন কবির। এছাড়াও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির, কর্মচারী সমিতি, প্রক্টোরিয়াল বডির সদস্যবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীর অংশ নেন।








