চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্ত্রিপরিষদ বিভাগের নতুন সচিব হলেন ড. নাসিমুল গনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৮ অপরাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি-কে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. নাসিমুল গনিকে চুক্তিভিত্তিকভাবে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে এবং জনস্বার্থে আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

প্রখ্যাত সাংবাদিক ওসমান গণির ছেলে ড. নাসিমুল গনি ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের একজন সৎ, দক্ষ ও চৌকস কর্মকর্তা হিসেবে পরিচিত। তিনি মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে শিক্ষা গ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

কর্মজীবনে তিনি জামালপুরের জেলা প্রশাসক এবং চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি ইরাক ও জর্ডানে বিদেশি মিশনে কাজ করেছেন। তিনি বাংলাদেশ টেলিভিশন ও নিপোর্ট-এর মহাপরিচালক, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার মো. জমির উদ্দিন সরকার-এর একান্ত সচিব, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের যুগ্মসচিব এবং রাষ্ট্রপতির একান্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়-এ দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

২০২৪ সালের ২২ ডিসেম্বর তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। এর আগে তিনি রাষ্ট্রপতির কার্যালয়ের জনবিভাগের সিনিয়র সচিব ছিলেন। উল্লেখ্য, ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

ট্যাগ: চুক্তিভিত্তিক নিয়োগজনপ্রশাসন মন্ত্রণালয়ড. নাসিমুল গনিপ্রজ্ঞাপনবাংলাদেশ প্রশাসনমন্ত্রিপরিষদ সচিবসরকারি কর্মকর্তাসরকারি নিয়োগস্বরাষ্ট্র মন্ত্রণালয়
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঝিনাইদহের মাঠজুড়ে হলুদের উৎস

পরবর্তী

জনপ্রত্যাশা পূরণে কাজ করতে চান প্রথমবার নির্বাচিত এমপিরা

পরবর্তী

জনপ্রত্যাশা পূরণে কাজ করতে চান প্রথমবার নির্বাচিত এমপিরা

ছবি: সংগৃহীত

তিতাস গ্যাসের বিতরণ লাইনে গ্যাসের চাপ কম থাকবে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT