অপরাধ

নাজমুল আহসান কলিমউল্লাহ গ্রেপ্তার

নাজমুল আহসান কলিমউল্লাহ এর ছবি, গ্রেপ্তার হওয়া ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নাজমুল আহসান কলিমউল্লাহ এর ছবি, যিনি গ্রেপ্তার হয়েছেন, একটি পোর্ট্রেট ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

দুদকের মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. নাজমুল আহসান কলিমউল্লাহকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

৭ আগস্ট (বৃহস্পতিবার) ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

ডিবির যুগ্ম কমিশনার বলেন, রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি।

ড. নাজমুল আহসান কলিমউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রফেসর ও সাবেক চেয়ারম্যান। তিনি দেশের শীর্ষ নির্বাচন পর্যবেক্ষণ প্রতিষ্ঠান জানিপপ-এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। তিনি গণতান্ত্রিক স্থানীয় সরকার বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান সিডিএলজি’র ভাইস চেয়ারম্যান। প্রফেসর কলিমউল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে ১৯৮০ সালে বিএসএস (সম্মান) ও ১৯৮১ সালে এমএসএস অর্জন করেন।

বিষয়:গ্রেপ্তার ডিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…