চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএসএমএমইউ’র প্রক্টরিয়াল বডিতে প্রথম নারী ডা. ফাতিমা জোহুরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৪ অপরাহ্ণ ১১, এপ্রিল ২০২৩
স্বাস্থ্য
A A
বিএসএমএমইউর প্রক্টরিয়াল বোর্ডে প্রথম নারী ডা. ফাতিমা জোহুরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) প্রক্টরিয়াল বডিতে প্রথম নারী সদস্য হিসেবে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন মনোরোগবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জোহুরা।

মঙ্গলবার ১১ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ তার হাতে এ নিয়োগপত্র তুলে দেন।

নিয়োগপত্র দেওয়ার সময় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়নে বিশ্বে রোল মডেল হিসেবে পরিচিত। তিনি জেন্ডার সমতায়নে নারী নেতৃত্বকে সামনের দিকে তিনি অগ্রসর করে চলেছেন। দেশের সকল ক্ষেত্রেই নারীদের তিনি অগ্রাধিকার দিয়ে চলেছেন। সেই পদ অনুসরণ করে বিএসএমএমইউ বর্তমান প্রশাসন সকল ক্ষেত্রে নারীদের মেধার মূল্যায়ন করছে।

এসময় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, এনটামি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমন বানু, দৈনিক ভোরের আকাশের সম্পাদক মনোরঞ্জন ঘোষাল, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মো. রাসেল উপস্থিত ছিলেন।

ডা. ফাতিমা জোহুরা ২০১০ সালে এমবিবিএস পাস করেন। ২০১৯ সালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় থেকে মানসিকরোগবিদ্যা বিভাগ থেকে এমডি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি ২০২১ সালে একই বিভাগে সহকারী অধ্যাপক পদে নিয়োগ লাভ করেন। তিনি দীর্ঘ দশ বছর ধরে মানসিক রোগ নিয়ে কাজ করছেন।

ডা. ফাতিমা জোহুরা বাংলাদেশ এসোসিয়েশন অব সাইক্রাইট্রির সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি এসোসিয়েশন ফর থিরাপিউটিক কাউন্সিলিং বাংলাদেশ’ র আন্তর্জাতিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি স্বাচিপের সদস্য।

নবনিযুক্ত সহকারী প্রক্টর সহকারী অধ্যাপক ডা. ফাতিমা জুহুরার বাবা অধ্যাপক ডা. আহসান উল্লাহ এবং তার স্বামী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ডেপুটি প্রেস সেক্রেটারি শাখাওয়াত মুন।

ট্যাগ: বিএসএমএমইউ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রিমোট কর্মীদের থেকে এগিয়ে অফিসে এসে কাজ করা কর্মী

পরবর্তী

ঈদে আবুল হায়াতের নির্মাণে ‘ওলট-পালট’

পরবর্তী
নাটকীয় দৃশ্যে আবুল হায়াতসহ অভিনেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে আবুল হায়াতের নির্মাণে ‘ওলট-পালট’

বাংলাদেশের বাদশাহী মসজিদের ছবি, ঐতিহ্যবাহী স্থাপনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোকিত স্থাপনা: বাদশাহী মসজিদ

সর্বশেষ

বিসিবির নতুন দায়িত্বে রাবিদ ইমাম

আগস্ট ২৬, ২০২৬

‘টক্সিক’ দেখে দর্শক বলছেন ‘তিন ঘণ্টার যন্ত্রণা’!

আগস্ট ২৬, ২০২৬
স্থানীয় শিল্পী ও তরুণ প্রতিভাদের সঙ্গীতে দর্শক-শ্রোতারা ফিরে যান বাংলাদেশের মেঠোপথ আর নদীর কলতানে

লালন, হাসন, করিমদের গানে ডালাসে শেকড়ের উৎসব

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি এখন আগের চেয়েও জনপ্রিয় ও শক্তিশালী: রুহুল কবির রিজভী

আগস্ট ২৬, ২০২৬

পর্তুগালের বাংলাদেশ কমিউনিটির গর্ব: প্রথম প্রজন্মের ডাক্তার মন্জিল দিগন্ত

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT