বাংলাদেশ

ড. ইউনূসকে নিয়ে বিতর্কিত মন্তব্য করা নির্বাহী ম্যাজিস্ট্রেট ওএসডি

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওএসডি ড. ইউনূসের বিষয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাহী ম্যাজিস্ট্রেট ওএসডি ড. ইউনূসকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবেদন সংযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করায় লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। তিনি তার নিজ ফেসবুক পোস্টে বর্তমান সরকারকে ‘সাংবিধানিকভাবে ভিত্তিহীন’ বলে মন্তব্য করেন।

রোববার (৬ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে সমালোচনায় পড়েন তিনি।

ড. ইউনূসকে নিয়ে তাপসী তার ফেসবুকে লিখেছিলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন, রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

স্ট্যাটাস দিয়ে আলোচনার জন্ম দিয়ে ওই স্ট্যাটাস আবার সরিয়ে নেন তাপসী তাবাসসুম উর্মি।

তাপসী তাবাসসুম উর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে বেশ কিছু স্ট্যাটাস দিয়েছেন তিনি। এ ছাড়া, আওয়ামী লীগের পক্ষে শক্ত অবস্থান নিয়ে বেশকিছু পোস্টও করেছেন।

বিষয়:ওএসডি জনপ্রশাসন মন্ত্রণালয় তাপসী তাবাসসুম উর্মি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…