চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘আমি আর আমার অতীত পরিচয় বহন করতে চাই না’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

উপস্থাপক রাফসান সাবাব ও সংগীতশিল্পী জেফারের বিয়ের খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে যখন তুমুল আলোচনা চলছে, ঠিক সেই সময় একটি পোস্ট দিয়েছেন রাফসানের সাবেক স্ত্রী সানিয়া শামসুন এশা। তার এই বক্তব্য নতুন করে আলোচনায় এনেছে রাফসানের প্রথম সংসার ভাঙন ও পরবর্তী সম্পর্কের প্রসঙ্গ।

২০২৩ সালে রাফসান সাবাব ও ডা. এশার বিবাহবিচ্ছেদ হয়। তবে সাম্প্রতিক বিয়ের পর নেটিজেনদের একটি অংশ দাবি করছেন, প্রথম সংসারে থাকাকালীনই রাফসানের সঙ্গে জেফারের সম্পর্ক গড়ে ওঠে। যদিও রাফসান ও জেফার বরাবরই এ দাবি অস্বীকার করে এসেছেন এবং নিজেদের ‘ভালো বন্ধু’ বলেই পরিচয় দিয়েছেন।

এই বিতর্কের মধ্যেই ডা. এশা তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে সরাসরি কারও নাম উল্লেখ না করলেও বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি লেখেন, “বাংলাদেশের প্রতিটি মানুষই জানে বর্তমানে কী ঘটছে এবং সত্যটা কী। এ বিষয়ে আমার আর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না।”

পোস্টে তিনি জানান, জীবনের এক কঠিন সময় পার করে তিনি এখন আর কারও ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে চান না। ডা. এশার ভাষায়, “আমি গভীর মানসিক আঘাত পেরিয়ে এসেছি এবং সেই অবস্থান থেকে উঠে এসে নিজের জন্য কিছু অর্জন করতে অক্লান্ত পরিশ্রম করেছি।”

তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন তার জীবনের এই যাত্রাপথে পাওয়া কাছের ও দূরের মানুষের ভালোবাসা ও সমর্থনের জন্য। একই সঙ্গে জানান, বর্তমানে তার পুরো মনোযোগ নিজের জীবন ও ক্যারিয়ার গড়ার দিকে।

ডা. এশা আরও লেখেন, তিনি এমন একটি জীবন গড়ে তুলতে চান, যা কোনো সংকটে তাকে অসহায় করে তুলবে না। অতীতের পরিচয় থেকে বেরিয়ে আসার ইচ্ছাও স্পষ্ট করেন তিনি। তার কথায়, “আমি আর আমার অতীত পরিচয় বহন করতে চাই না, কিংবা আগে যাকে চিনতাম তার সঙ্গে নিজের নাম জড়িয়ে প্রশ্নের মুখে পড়তে চাই না।”

Reneta

পোস্টের শেষ অংশে নিজের পরিচয় নিয়ে দৃঢ় অবস্থান জানান ডা. এশা। তিনি লেখেন, “আমি চাই আমার পরিচয় হোক শুধু একটাই—‘ডা. এশা’। একটি নাম, একটি পরিচয়—যার পাশে আমি গর্বের সঙ্গে দাঁড়াতে পারি।”

রাফসান-জেফারের বিয়েকে ঘিরে চলমান গুঞ্জনের ভেতরে ডা. এশার এই সংযত অথচ দৃঢ় বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। অনেকেই তার সাহসী অবস্থান ও আত্মমর্যাদার প্রশংসা করছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপস্থাপকজেফারডা. এশাতারকাবিচ্ছেদবিয়েরাফসান সাবাবলিড বিনোদনসংগীতশিল্পী
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে?

জুলাই ২৩, ২০২৬

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT