চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতি পদে ‘জনপ্রিয়তার শীর্ষে’ থাকা খাইরুল দেওয়ান কে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২০ অপরাহ্ণ ২৩, জুলাই ২০২৬
- সেমি লিড, স্যাটায়ার
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

‘আমার নেতা খাইরুল দেওয়ানকে রাষ্ট্রপতি পদে দেখতে চাই’- চ্যানেল আই অনলাইনের একটি সিরিয়াস ফটোকার্ডের নিচে হাস্যরস আর ব্যাঙ্গাত্মক দাবির ঝড় উঠেছে। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবরের পর একটি ফটোকার্ডের শিরোনাম ছিল, রাষ্ট্রপতি হিসেবে কাকে দেখতে চান? অনেকেই বিএনপির শীর্ষ নেতাদের নাম বললেও বড় একটি অংশ জানাচ্ছেন- তারা রাষ্ট্রপতি পদে খাইরুল দেওয়ানকে দেখতে চান। কেন আসলো খাইরুলের নাম? শুধু এবার নয়, বারবারই রাষ্ট্রপতি প্রসঙ্গ আসলেই কী কারণে সবসময় আলোচিত হন খাইরুল দেওয়ান? কে এই খাইরুল?

খোঁজ নিয়ে জানা গেছে, খাইরুল দেওয়ান নামের উত্থান বর্তমান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সময় থেকেই। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মো. সাহাবুদ্দিন যখন রাষ্ট্রপতি নির্বাচিত হন, তখন এই পদে খাইরুলও নির্বাচন করতে চেয়েছিলেন। কিন্তু নির্বাচন কমিশন তাকে মনোনয়ন ফরম দেয়নি। মনোনয়ন ফরম না দেওয়ায় আগারগাঁও নির্বাচন ভবনের সামনে মানববন্ধন করেন খাইরুলসহ তিন ব্যক্তি। এছাড়াও তারা রাষ্ট্রপতি পদে নির্বাচন করতে আইনি প্রক্রিয়ায় লড়ে যাওয়ার ঘোষণাও দেন।

‘এরপর সংবাদ সম্মেলন থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাবের সামনে রাষ্ট্রপতি পদে নির্বাচন করার সুযোগ দেওয়ার জন্য ব্যানার নিয়ে দিনের পর দিন পড়ে ছিলেন খাইরুল দেওয়ান। সোশ্যাল মিডিয়ায় দিনের পর দিন রাষ্ট্রপতি নির্বাচন করতে চেয়ে তার আবদার ও কথাগুলো হাস্যরসের জন্ম দেয়। এটাকেই লুফে নিয়েছেন ফেসবুক ও ইউটিউব ব্যবহারকারীরা,’ এরকম মন্তব্য একজন ফেসবুকারের।

তবে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন, আওয়ামী লীগ সরকারের সময় তার উপর হামলাও হয়েছিল।

Reneta

তখন খাইরুল দেওয়ান ব্যর্থ হলেও হাল ছেড়ে দেননি। পরবর্তীতে স্বঘোষিত জনকল্যাণ পার্টি নামে একটি রাজনৈতিক দলও খোলেন তিনি। রাজনৈতিক দলের ব্যানারে বা নামে-বেনামে তিনি রাজধানীর পল্টন মোড় থেকে শুরু করে তোপখানা-হাইকোর্ট-গুলিস্তানসহ নানা জায়গায় রাষ্ট্রপতি পদপ্রার্থী বলে বিভিন্ন সময় বক্তব্য দিতে থাকেন। এতে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা মজা করে তাকে রাষ্ট্রপতি পদপ্রার্থী নেতা হিসেবে অভিহিত করা শুরু করেন। গত ফেব্রুয়ারির নির্বাচনে রাষ্ট্রপতির পদ খালি না থাকায় প্রধানমন্ত্রী পদে নির্বাচন করার কথাও জানিয়েছিলেন খাইরুল দেওয়ান। সেগুলো নিয়েও সেসময় নানা ধরনের ট্রোল হয়েছিল। ওই ট্রোলের সূত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি ‘প্রিয় নেতা’ বলেও পরিচিত। এ কারণেই রাষ্ট্রপতি পদ শূন্য হলে সবাই খাইরুল দেওয়ানের নাম মেনশন করছেন।

এক ভিডিওতে খাইরুল দেওয়ানকে বলতে শোনা যায়, তার দাদার বাড়ি ছিল লৌহজং, মুন্সিগঞ্জ। মুক্তিযুদ্ধের পর দাদার বাড়ি ভেঙে গিয়েছিল। তার আব্বা সরকারি চাকরি করতেন, সেজন্য বিভিন্ন জেলা ও থানায় সরকারি কোয়ার্টারে বড় হয়েছেন। এখন তার বাড়ি কেরানীগঞ্জ দক্ষিণের আব্দুল্লাহপুর কুচিয়ামোড়া এলাকায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খাইরুলখাইরুল দেওয়ানজনকল্যাণ পার্টিরাষ্ট্রপতি পদপ্রার্থীরাষ্ট্রপতি পদপ্রার্থী খাইরুল
শেয়ারTweetPin

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT