ক্রিকেট

এবারও শিরোপার লড়াইয়ে আবাহনীর সঙ্গে শেখ জামাল

এবারও শিরোপার লড়াইয়ে আবাহনীর সঙ্গে শেখ জামাল

আবাহনীকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। প্রথমবার শিরোপা জেতায় বড় অঙ্কের বোনাস ও সংবর্ধনা পেয়েছিল পুরো দল। এবারও তারা শিরোপার দাবিদার। লিগপর্ব শেষে আবাহনীর সমান ২০ পয়েন্ট নুরুল হাসান সোহানের দলের।

শীর্ষ পয়েন্টধারী ছয় দলকে নিয়ে সুপার লিগ শুরু হবে ১ মে। তার আগে আবাহনী ও শেখ জামাল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে। কেননা তিন নম্বরে থাকায় লিজেন্ডস অব রূপগঞ্জের পয়েন্ট ১৬।

ঈদের ছুটি শেষে আগামী ১ মে শুরু হবে সুপার লিগ ও রেলিগেশন লিগ। মঙ্গলবার ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) সুপার লিগ ও রেলিগেশন লিগের সূচি প্রকাশ করেছে। মিরপুরে শুরুর রাউন্ডেই মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দি দুই ক্লাব আবাহনী-মোহামেডান।

লিগের শিরোপা নির্ধারণী ম্যাচ হতে পারে মিরপুরে শেষ রাউন্ডে। ১৩ মে ষষ্ঠ রাউন্ডে লড়বে বর্তমানে শীর্ষে থাকা আবাহনী ও শেখ জামাল। প্রথম ধাপে মুখোমুখি দেখায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের কাছে হেরেছিল আবাহনী।

বিষয়:আবাহনী ডিপিএল শিরোপার লড়াই শেখ জামাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…