চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনের আগে জো বাইডেনের শারীরিক সুস্থতা নিয়ে সংশয়!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ১৫, জুন ২০২৪
আন্তর্জাতিক
A A
জো বাইডেনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎ, রাজনৈতিক আলোচনায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৪ সালেই অনুষ্ঠিত হতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। এ নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন শারীরিকভাবে কতটুকু ফিট রয়েছেন, তা নিয়ে দেখা দিয়ে সংশয়। ৮১ বছর বয়সী জো বাইডেনকে নিয়ে একাধিক প্রশ্ন তুলছে বিরোধী পক্ষ।

হিন্দুস্থান টাইমস বাংলা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সম্প্রতি শেষ হওয়া ‘জি সেভেন’ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এক অঙ্গভঙ্গি ঘিরে এক ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, জি সেভেন সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাতের পর কথা বলার সময় মেলোনিকে দেখে মার্কিন প্রেসিডেন্ট কপালের কাছে হাত তোলেন। অনেকের দাবি, তিনি মেলোনিকে স্যালুট করেন। প্রশ্ন উঠতে থাকে, ৮১ বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট কতটা সুস্থ? পাশাপাশি তার বয়সজনিত সুস্থতা নিয়ে ওঠে প্রশ্ন।

Banglabid

যদিও জো বাইডেনের স্ত্রী জিল বাইডেন বলেন, তার স্বামী জো বাইডেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট পদে বসার জন্য সম্পূর্ণরূপে সমর্থ।

মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করে জিল বাইডেন মনে করিয়ে দেন ২০১৬ সালে ট্রাম্পের জয়ের কথা। জিল বলেন, ‘আমরা ২০১৬ সালের নভেম্বর ৬ তারিখে যেভাবে আতঙ্কিত হয়ে সকালে উঠেছিলাম, সেভাবে আর উঠতে পারব না।’

এক সভায় জিল বাইডেন বলেছেন, এবারের মার্কিন নির্বাচন মূলত, ‘দেশ যিনি চালাচ্ছেন, সেই নেতার চরিত্র ঘিরে নির্বাচন।’

Reneta

মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন বলছেন, ‘জো বাইডেন সুস্থ রয়েছেন। তার পুরো জ্ঞান রয়েছে। ৮১ বছর বয়সী এবার প্রস্তুত আর তিনি প্রতিদিন কাজ করতে চাইছেন ভবিষ্যৎকে ভালো করতে। এত বয়সের পরও মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে কার্যকরি প্রেসিডেন্ট জো বাইডেন।’

জি সেভেন সম্মেলনের সদস্য দেশ হিসাবে সম্মেলনের সভাপতি হিসাবে ইতালি এই সম্মেলের আয়োজন করে। ইতালির নান্দনিক শহর আপোলিয়াতে এই আয়োজন বসে। সেখানে বিদেশী রাষ্ট্রনেতাদের নিজে দাঁড়িয়ে থেকে অভ্যর্থনা জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সেই সময়ই জো বাইডেনকে ঘিরে ওই দৃশ্য উঠে আসে। অনেকের দাবি, বয়সজনিত কারণে ভুল করে এই কাণ্ড ঘটিয়েছেন জো বাইডেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জি সেভেন সম্মেলনজিল বাইডেনবাইডেনের শারীরিক সুস্থতামার্কিন প্রেসিডেন্ট নির্বাচন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কোরবানির পশুবাহী গাড়ি আটকে চাঁদাবাজি, ৫ পুলিশ বরখাস্ত

পরবর্তী

অনুমোদনহীন পশুর হাটে ১৬ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

পরবর্তী

অনুমোদনহীন পশুর হাটে ১৬ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

নৌকায় বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু, কাপ্তাই হ্রদে উদ্ধার কাজ চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাপ্তাই হ্রদে ইঞ্জিনচালিত নৌকায় বজ্রপাতে নারীসহ ৪ জনের মৃত্যু

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জয়পুরহাটে স্প্রিং ভেঙে আটকা বরেন্দ্র এক্সপ্রেস, ট্রেন চলাচল বন্ধ

আগস্ট ২২, ২০২৬

কৃষি নিয়ে সরকারের পদক্ষেপের ১৮০ দিন

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক, ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত

আগস্ট ২২, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে প্রায় ৩৭ দশমিক ৫ বিলিয়ন ডলার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

আইফোনের কিস্তি নিয়ে বিরোধে পাহাড় থেকে পড়ে একই পরিবারের তিনজনের মৃত্যু

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT