চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীর জোড়া খুনে গ্রেপ্তার ২

সুমন রায়সুমন রায়
২:৫৫ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A

নরসিংদীর রায়পুরার শেরপুরে একটি কলাবাগানে জোড়া খুনের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

অনলাইন জুয়া খেলার টাকা লেনদেনের বিরোধ ও নারী ঘটিত জেরে এই জোড়া খুনের ঘটনা ঘটেছে বলছে পুলিশ।

বুধবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল-আমিন।

এর আগে মঙ্গলবার রায়পুরা থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো রায়পুরা থানার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর পশ্চিম পাড়ার মিল্লাত হোসেন বাইজিদ ওরফে কামরুল (১৮) ও শেরপুর কান্দাপাড়ার কাউসার (২৫)।

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আল-আমিন জানান, মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা কলা বাগান থেকে উদ্ধার হওয়া মুখমন্ডল বিকৃত করা দুই মরদেহের পরিচয় শনাক্ত করেন। পরে ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় রায়পুরার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কামরুল ও কাউসারকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জোড়া খুনের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা সহ মোট ৬ জন এই হত্যায় অংশগ্রহণ করে বলে জানিয়েছে তারা। অনলাইন জুয়া খেলার টাকা-পয়সা লেনদেনের বিরোধ ও নারী ঘটিত প্রণয় সংক্রান্ত বিষয়ের জেরে দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়।

গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি ও দেখানো মতে হত্যায় ব্যবহৃত একটি বড় সাইজের ছোড়া জব্দ করেছে পুলিশ।

Reneta

তিনি আরো জানান, ঘটনাস্থলে পাওয়া প্রায় অর্ধেক ধূমপান করা লাকিস্ট্রাইক সিগারেটের সাথে আসামী কাউসারের নিকট আটকের সময় প্রাপ্ত লাকিস্ট্রাইক সিগারেটেরও মিল পাওয়া গেছে। অন্য আসামীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ।

গত সোমবার ৫ ডিসেম্বর দুপুরে রায়পুরার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর এলাকার একটি কলাবাগান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জোড়া খুননরসিংদী
শেয়ারTweetPin

সর্বশেষ

৮৫ বছরেও প্রজন্মের অনুপ্রেরণা বব ডিলান

মে ২৫, ২০২৬

‘যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হতে পারে’

মে ২৪, ২০২৬

হার দিয়েই ম্যানসিটি অধ্যায়ের ইতি টানলেন গার্দিওলা

মে ২৪, ২০২৬

সাত বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মসজিদের ইমাম আটক

মে ২৪, ২০২৬

শিরোপা ধরে রাখতে ‘সর্বোচ্চটা’ দেবে বাংলাদেশ

মে ২৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT