চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত ‘দরদ’, মুক্তি কবে?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ০৭, অক্টোবর ২০২৪
অন্যান্য, বিনোদন
A A

সেন্সর বোর্ডের ইতি ঘটেছে। গঠিত হয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। সেখান থেকে গ্রিন সিগন্যাল পেল সুপারস্টার শাকিব খানের মুক্তি প্রতীক্ষিত ছবি ‘দরদ’।

রবিবার সন্ধ্যায় অনন্য মামুন পরিচালিত এ ছবি প্রদর্শনের পর মুক্তির অনুমতি দেয়া হয়েছে। সোমবার দুপুরে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের একাধিক সদস্য চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন।

পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেছেন, ‘দরদ’ পাশ পেয়েছে। সেন্সর থেকে নতুন সার্টিফিকেশন বোর্ড হওয়ায় এখনও গ্রেডিং সিস্টেম চালু হয়নি। আইনমন্ত্রী (আইন উপদেষ্টা) বলেছেন, নতুন বিধি তৈরি করতে হবে। ছ’মাসের মধ্যে আইন প্রণয়ন করে ছবির ম্যারিট অনুযায়ী পরে গ্রেড দেয়া হবে।

তিনি বলেন, গ্রেট সিস্টেম চালু হওয়ার আগ পর্যন্ত আনকাট বলা যেতে পারে। দরদ প্রেমের ছবি, দেখে আমার কাছে ভালো লেগেছে। এটিকে আমি ভালো বলতে স্বাচ্ছন্দ্যবোধ করবো। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারবো না।

কিছু টেনকিন্যাল অবজারভেশন উল্লেখ করে সার্টিফিকেশন বোর্ডের আরেক সদস্য খিজির হায়াত খান বলেন, দু-একজন বোর্ড মেম্বারের টেকনিক্যাল অবজারভেশন ছিল। ঠিক করতে বলা হয়েছে। এছাড়া সমস্যা নেই। ‘দরদ’ আমরা ছেড়ে দিয়েছি। এটি বাণিজ্যিক ছবি, শাকিব খান খুব ভালো অভিনয় করেছেন। পরিচালক ও তার টিম কষ্ট করে ছবি বানিয়েছেন।

যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দরদ’। নভেম্বর অথবা ডিসেম্বরে ছবিটি প্যান ইন্ডিয়ান হিসেবে বাংলাদেশ, ইন্ডিয়াসহ বিশ্বব্যাপী মুক্তি দিতে চান। অনন্য মামুন বলেন, সার্টিফিকেশন বোর্ড থেকে প্রশংসা পেয়েছি। এ সপ্তাহে মুক্তির তারিখ জানাবো।

Reneta

গেল ঈদুল আযহার দিন দরদ’র টিজার প্রকাশ হয়েছিল। সাইকো-থ্রিলার ধাঁচের গল্প এ ছবির সেই টিজার নজর কাড়ে। দেড় মিনিটে টিজারে শাকিবের সঙ্গে বলিউড নায়িকা সোনাল চৌহানের ভরপুর রোমান্স ও দুর্দান্ত সাসপেন্স চোখে পড়ে।

শাকিব-সোনাল ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, অলোক জৈন, সাফা মারিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী হায়াতখিজির হায়াৎদরদলিড বিনোদনশাকিব খানসিনেমাসেন্সর
শেয়ারTweetPin

সর্বশেষ

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

জুলাই ২৮, ২০২৬

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি বুলেট ব্যবহার হয়েছে, এটা পুলিশ ব্যবহার করেছে’

জুলাই ২৮, ২০২৬

বিশ্বকাপের এক সপ্তাহ পর মুখ খুললেন স্কালোনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রতিদিনের ছোট ছোট দোয়া: জীবনের প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করার সহজ উপায়

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT