চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভবিষ্যত পরিকল্পনার কথা জানালেন বিদায়ী রাষ্ট্রপতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিদায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ বলেছেন, অবসরের পর প্রত্যক্ষ রাজনীতি করতে চাই না। দেশের মানুষকে ভালোবেসে রাজনীতি করতে রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান তিনি।  

বিদায়ী রাষ্ট্রপতি আজ বঙ্গভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এই কথা বলেন।

তিনি বলেন, অনেকদিন পর মুক্ত জীবনে ফিরে যেতে পারছি। এতদিন বন্দি জীবনে ছিলাম। এর থেকে এখন মুক্তি পাচ্ছি। এটাই এখন আমার কাছে সবথেকে বড় আনন্দ।

তিনি আরও বলেন, আমি সারা জীবন মানুষের জন্য রাজনীতি করেছি। সুতরাং মানুষের বাইরে আমার কোনো চিন্তা কখনোই ছিল না।

রাজনীতিবিদদের উদ্দেশে তিনি বলেন, ‘প্রতিটি মানুষকে ভালোবেসে রাজনীতি করতে পারলেই রাজনীতি পরিচ্ছন্ন থাকবে।’

১০ বছর টানা দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্ব পালনের পর তার স্থলাভিষিক্ত হয়েছেন মোঃ সাহাবুদ্দিন। আজ ২৪ এপ্রিল বঙ্গভবন ছেড়ে যাচ্ছেন মোঃ আবদুল হামিদ। গতকাল রোববার দেশের ২১তম রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদের পাঁচ বছর শেষ করেছেন আবদুল হামিদ।

Reneta

দায়িত্ব হস্তান্তরের পর বঙ্গভবন ছেড়ে আবদুল হামিদ উঠবেন রাজধানীর নিকুঞ্জের ৬ লেক ড্রাইভ রোডে তার নিজের বাড়িতে।

বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ গ্রহণ করেছেন মো. সাহাবুদ্দিন। নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

আজ ২৪ এপ্রিল সোমবার সকাল ১১টা থেকে বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছোটবোন শেখ রেহানা, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক আমলারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আব্দুল হামিদরাষ্ট্রপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

মুশফিকের সেঞ্চুরিতে পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়ার আমন্ত্রণ

মে ১৮, ২০২৬

ঈদে পোশাক খাতের জন্য ২৫ ও ২৬ মে সীমিত ব্যাংকিং সেবা

মে ১৮, ২০২৬

গঙ্গা নদীতে খাবারের উচ্ছিষ্ট ফেললে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে: আদালত

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে সভাপতি করে নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় জাতীয় কমিটি গঠন

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জাবিতে প্রক্টরের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীর অবস্থান কর্মসূচি

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT