চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিএসজিতে ভবিষ্যৎ অনিশ্চিত দোন্নারুমার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৯ অপরাহ্ণ ৩১, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) গোলবারের নিচে ভালোই করছেন জিয়ানলুইজি দোন্নারুমা। ইতালিয়ান গোলরক্ষক ক্লাবটির ঐতিহাসিক চ্যাম্পিয়ন্স লিগ জয়েও রেখেছেন অনন্য ভূমিকা। তবে নতুন মৌসুম শুরুর আগে আলোচনায়, তাকে ছেড়ে দিতে চাচ্ছে ফ্রান্সের ক্লাবটি। তার জায়গায় ফরাসি গোলরক্ষক লুকাস শেভালিয়ারকে দলে নিবে পিএসজি।

ফরাসি সংবাদমাধ্যমগুলো বলছে, ২৬ বর্ষী দোন্নারুমা ফরাসি লিগ ওয়ান এবং চ্যাম্পিয়ন্স লিগে অসাধারণ পারফরম্যান্স করলেও লুইস এনরিকের মন জয় করতে পারেননি। মূলত দোন্নারুমা বল ঠেকাতে পারদর্শী হলেও আক্রমণ গড়ে তুলতে কিছুটা পিছিয়ে তিনি। আর সেকারণেই এনরিক এমন গোলরক্ষক চাচ্ছেন, যিনি শুধু বল ঠেকাতে পারেন না, বরং পেছন থেকে আক্রমণও গড়ে তুলতে পারেন।

তার বিকল্প হিসেবে লিলের শেভালিয়েরকে দলে নিতে অর্থ প্রস্তাবও দিয়েছে পিএসজি। তার প্রায় ৪০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় প্রায় ৫৫৯ কোটি ৪০ লাখ) করতেও রাজী ক্লাবটি।

২৩ বর্ষী শেভালিয়ের লিগ ওয়ানে গত মৌসুমে দারুণ করেছেন। দোন্নারুমার চেয়ে ৭টি বেশি ক্লিনশিট, বেশি সেভ পার্সেন্টেজ এবং অনেক বেশি সফল লং পাস ছিল তার। তাই এনরিকের পরিকল্পনায় আছেন তিনি।

আগামী গ্রীষ্মে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে দোন্নারুমার। পিএসজির নতুন প্রস্তাবে সন্তুষ্ট নন ইতালির গোলরক্ষক। বর্তমান বার্ষিক বেতন ১০ মিলিয়ন ইউরো হলেও নতুন চুক্তিতে ১২ মিলিয়ন ইউরো বেতন চেয়েছিলেন দোন্নারুমা। তবে প্রস্তাব নাকচ করে দিয়েছে পিএসজি।

ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মত ক্লাবগুলো তাকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে। তাছাড়া তুরস্কের গালাতাসারাই ও সৌদি আরবের ক্লাবগুলোর নজরেও আছেন দোন্নারুমা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিয়ানলুইজি দোন্নারুমাপ্যারিস সেইন্ট জার্মেইনলিড স্পোর্টসলুইস ইনরিক
শেয়ারTweetPin

সর্বশেষ

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ৩

জুলাই ৬, ২০২৬

ফিফার নিয়ম ‘ধ্বংস’ হয়ে গেছে, এটি এখন ‘কলঙ্কিত’

জুলাই ৬, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির শোক মিছিলে লাখো মানুষ

জুলাই ৬, ২০২৬

আবুল কাসেম ফজলুল হকের প্রতি সবস্তরের শ্রদ্ধা

জুলাই ৬, ২০২৬

হ্যারি কেন এবার ট্রাম্পকে বলুক কোয়ানসের লাল কার্ড তুলে দিতে

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT