আন্তর্জাতিক

পর্ন তারকাকে ঘুষ দেয়ার অভিযোগে দোষী সাব্যস্ত ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্পের ছবি, আন্তর্জাতিক সংবাদ ও রাজনীতি বিষয়ক ছবি, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার তথ্য গোপন করার মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩৪টি অভিযোগের সব কটিতে দোষী সাব্যস্ত হয়েছেন রিপাবলিকান নেতা। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কের একটি আদালতে এই রায় দেওয়া হয়। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের কোনো সাবেক প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধের জন্য দোষী সাব্যস্ত হলেন। ট্রাম্পের সাজা ঘোষণা করা হবে ১১ জুলাই।

বিষয়:ঘুষ ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…