চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসরায়েল-লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২৯ পূর্বাহ্ন ১৭, এপ্রিল ২০২৬
- টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন। 

আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান। তবে যুদ্ধবিরতির ঘোষণায় ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ-এর নাম উল্লেখ করা হয়নি, যদিও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মূল পক্ষ হিসেবে এই গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ট্রাম্প জানান, লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনার পর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তিনি বলেন, শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় পক্ষ যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বিকেল ৫টা থেকে ১০ দিনের জন্য আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকর করতে রাজি হয়েছে।

ট্রাম্প আরও উল্লেখ করেন, ওয়াশিংটনে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপস্থিত ছিলেন, যেখানে ৩৪ বছরের মধ্যে প্রথমবারের মতো ইসরায়েল ও লেবাননের প্রতিনিধিরা সরাসরি আলোচনায় বসেন। তিনি ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ড্যান কেইনকে উভয় দেশের সঙ্গে সমন্বয় করে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তাবিষয়ক সদস্য গালিয়া গামলিয়েল জানান, প্রধানমন্ত্রী নেতানিয়াহু লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে কথা বলবেন। ট্রাম্পের ঘোষণার পরই দুই দেশের শীর্ষ পর্যায়ের এই আলোচনার বিষয়টি সামনে আসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইরান যুদ্ধ ২০২৬ইসরায়েলডোনাল্ড ট্রাম্পলেবানন
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালি: সংকটের স্থায়ী সমাধান যেখানে | Hormuz Pronali | Channel i News

চুক্তিতে রাজি না হলে মার্কিন বাহিনী আবারো যুদ্ধ শুরু করতে প্রস্তুত

এপ্রিল ১৭, ২০২৬

জ্বালানি তেল সংকট ও হাম সংক্রমণসহ জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে সরকার ব্যর্থ বলে মন্তব্য

এপ্রিল ১৭, ২০২৬

টাইটানিকের শেষ মুহূর্ত: ডিজিটাল গবেষণায় বেরিয়ে এলো নতুন তথ্য

এপ্রিল ১৭, ২০২৬

দেশে গণমাধ্যমের প্রান্তিক মানুষের কন্ঠস্বর নিয়ে ‘সমষ্টি’র গবেষণা প্রতিবেদন প্রকাশ

এপ্রিল ১৭, ২০২৬

ছুটির দিনে রাজধানীর পাম্পগুলোতে দীর্ঘ লাইন

এপ্রিল ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT