চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রের ৭ শহরে ‘দম’, বক্স অফিসে বাজিমাতের প্রত্যাশা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ১০, এপ্রিল ২০২৬
বিনোদন
A A

ঈদে মুক্তির পর থেকে এখনও দেশের সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সে রমরমা চলছে শাহরিয়ার শাকিল প্রযোজিত রেদওয়ান রনি পরিচালিত ‘দম’।

শুক্রবার (১০ এপ্রিল) থেকে আফরান নিশো, পূজা চেরী, চঞ্চল চোধুরী অভিনীত ‘দম’ অ্যাটল্যান্টিক পাড়ি দিয়ে মার্কিন মুলুকের সাতটি শহরে মুক্তি পেতে যাচ্ছে!

সেখানেও বক্স অফিসে ‘ভালো সাড়া ফেলতে পারে’ এমন প্রত্যাশা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে ঢাকাই সিনেমার অন্যতম পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ।

তিনি বলেন, আমরা ‘দম’ নিয়ে ক্যাম্পেইন করছি। ইতোমধ্যে খুব ভালো সাড়া আছে। শুরুতে নিউ ইয়র্ক, লস এঞ্জেলেসে রিলিজ ভেবেছিলাম। কিন্তু ‘দম’ নিয়ে আগেই সাড়া পাওয়ায় এর সঙ্গে আরও পাঁচ শহর মিলিয়ে মোট সাত শহরে রিলিজ করতে যাচ্ছি।

কুইনস (নিউইয়র্ক সিটি), নর্থ হলিউড (লস এঞ্জেলেস), মনিরো ভ্যালি (গ্রেটার লস এঞ্জেলেস), চিনো হিলস (সেন্ট্রাল ক্যালিফোনিয়া), আরিজোনার টেম্পি ও চ্যান্ডলার, কলোরাডোর থিয়েটারগুলোতে চলবে ‘দম’। রাজ হামিদ বলেন, বনলতার পরপরই দর্শক ‘দম’ দেখতে যাবে কিনা সেটা নিয়ে কিছুটা কনফিউশন ছিল! কিন্তু আমরা প্রমোশন করে দেখেছি ‘দম’র রেসপন্স খুব ভালো। রিলিজের আগে অ্যাডভান্স টিকিট-ও ভালো।

ধীরে ধীরে নর্থ আমেরিকাজুড়ে বাংলা ছবির অবস্থানে ভালো হচ্ছে জানিয়ে রাজ হামিদ বলেন, এখানে তামিল কিংবা বলিউড ছবি একসঙ্গে দুটো ফাইট করে। বরবাদ, দাগি, জংলিও এভাবে চলেছিল। এবার বনলতার সঙ্গে ‘দম’ চলবে। ধীরে ধীরে আমরা খুব ভালো অবস্থানের দিকে যাচ্ছি।

Reneta

১৭ এপ্রিল কানাডায় মুক্তি পাবে ‘দম’। এর সঙ্গে যুক্তরাষ্ট্রের টেক্সাস, ডালাস, মায়ামি, বোস্টন, সানফ্রানসিসকো, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, মিশিগান, আটলানটা জুড়ে চলবে ‘দম’। রাজ হামিদ বলেন, ১৭ তারিখ থেকে আরও বেশি স্টেটে রিলিজ হবে, তখন আরও দর্শক দেখতে পাবে।

আগামী ২৪ এপ্রিল সিনেপ্লেক্স-মাল্টিপ্লেক্সের পাশাপাশি দেশের সিঙ্গেল স্ক্রিনগুলোতেও মুক্তি পেতে যাচ্ছে ‘দম’। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত সারভাইবাল ও ইমোশন গল্পে নির্মিত দম মফঃস্বল শহরে দর্শকদেরও  হৃদয় নাড়া দেবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দমনিশোপ্রেশার কুকারবনলতা এক্সপ্রেসরাজ হামিদরেদওয়ান রনিসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT