জনপদ

বরিশালে দোল পূর্ণিমা উৎসব পালন

বরিশালে দোল পূর্ণিমা উৎসবের আনন্দময় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশালে দোল পূর্ণিমা উৎসবের সময় হাজারো মানুষ একত্রিত হয়ে রঙের উৎসবে মেতে উঠেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বরিশালে সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা উৎসব পালিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) সকাল থেকেই মন্দিরে মন্দিরে পূজার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এছাড়াও নিজেদের বসতবাড়িতেও ভগবানের পূজা করেন সনাতন ধর্মাবলম্বীরা। পরে রঙ খেলায় মেতে ওঠেন তারা।

দোল উৎসব উপলক্ষে দেশের সব থেকে বড় আয়োজন ছিলো বরিশাল নগরের এলাকার শ্রী শ্রী শংকর মঠে। এখানে পূজা উদযাপন কমিটি-১৪৩১ এর উদ্যোগে সকালে শিব পূজার মধ্য দিয়ে শ্রী শ্রী শংকর মঠে উৎসবের শুরু হয়।

মঠ প্রাঙ্গণে তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আবির খেলায় মেতে ওঠেন। যে উৎসবের আনন্দ বাড়িয়ে দেয় ডিজে গান। এরপর বেলা দেড়টায় মঠ প্রাঙ্গণে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…