আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী মমতার হাঁটাচলায় চিকিৎসকদের বিধিনিষেধ

বাংলাদেশের একটি হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে রোগীর পরিবারের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসকদের সঙ্গে রোগীর পরিবারের সদস্যরা হাসপাতালে আলোচনা করছেন, নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পায়ে সফলভাবে অস্ত্রোপচার হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে চিকিৎসকেরা তাকে পর্যবেক্ষণের জন্য হাসপাতালে থাকতে বললেও, তিনি রাজি হননি বলে জানিয়েছেন এসএসকেএম কর্তৃপক্ষ। তাই দেওয়া হয়েছে হাঁটাচলায় বিধিনিষেধ।

বৃহস্পতিবার ৬ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এসএসকেএম থেকে হুইলচেয়ারে বসে বের হন মুখ্যমন্ত্রী। এর আগে দুপুরে এসএসকেএম হাসপাতালে পায়ের অস্ত্রোপচারের জন্য যান মুখ্যমন্ত্রী। প্রথমে সিটি স্ক্যান করা হয় তার। পরে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালের উডবার্ন ব্লকের সাড়ে ১২ নম্বর কক্ষে।

চিকিৎসকেরা জানান, মুখ্যমন্ত্রীর পায়ের পেশিতে আঘাতের চিকিৎসার জন্য একটি অস্ত্রোপচার করা হয়। এর পর তাকে হাসপাতালে থেকে বিশ্রাম নিতে বলা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে জানান, তিনি বাড়ি ফিরতে চান। তার ইচ্ছাকে প্রাধান্য দিয়েই মুখ্যমন্ত্রীকে এসএসকেএম কর্তৃপক্ষ যেতে দেন। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও মুখ্যমন্ত্রীকে বাড়িতে বেশ কিছু নিয়ম এবং বিধিনিষেধ মেনে থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। যদিও সেই বিধিনিষেধ কত দিনের জন্য, তা স্পষ্ট করেননি হাসপাতাল কর্তৃপক্ষ।

বিষয়:পশ্চিমবঙ্গ ভারত মমতা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…