চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেডিকেল ভর্তির আসন নিয়ে প্রতিবাদ করায় চিকিৎসকদের লাইসেন্স স্থগিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৮ অপরাহ্ণ ০৪, মার্চ ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
চিকিৎসকদের প্রতিবাদে অংশগ্রহণকারীরা ব্যানার ধরে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

 

মেডিকেল ভর্তিতে আসনসংখ্যা বাড়ানোর সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করায় চিকিৎসকদের লাইসেন্স স্থগিত করা শুরু করেছে সাউথ কোরিয়া। ধর্মঘটী প্রায় ১০ হাজার জুনিয়র চিকিৎসকদের অনেকের লাইসেন্স এরইমধ্যে স্থগিত করা হয়েছে। কাজে ফেরার সরকারি নির্দেশের পরও যারা কাজে যোগ না দিয়ে প্রতিবাদ-ধর্মঘট করছেন সোমবার থেকে তাদের লাইসেন্স স্থগিত করা শুরু করেছে দেশটির সরকার।

সংবাদ মাধ্যম ডয়েচ ভেলে জানিয়েছে, (৪ মার্চ) সোমবার সাউথ কোরিয়ার উপ-স্বাস্থ্যমন্ত্রী পার্ক মিন-সু এক সংবাদ সম্মেলনে জানান- কাজে ফেরার সরকারি নির্দেশের পর মাত্র ৫৬৫ জন চিকিৎসক কাজে যোগ দিয়েছেন। এখনও প্রায় ৯ হাজার চিকিৎসক ধর্মঘট করছেন।  সোমবার থেকে সরকার আইনি ব্যবস্থার প্রয়োগ শুরু করছে। যদি তারা সরকারের কাজে ফেরার নির্দেশ লঙ্ঘন করেন তাহলে ৩ মাসের জন্য লাইসেন্স স্থগিত করা হবে।

Banglabid

সাউথ কোরিয়ার শিক্ষানবিশ চিকিৎসকরা দেশটিতে চিকিৎসকের সংখ্যা বাড়ানোর জন্য প্রতি বছর ব্যাপকভাবে মেডিকেল শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার সরকারি পরিকল্পনার প্রতিবাদ করছেন। কারণ, উন্নত দেশগুলোর মধ্যে সাউথ কোরিয়ায় ডাক্তারের তুলনায় রোগীর সংখ্যা সবচেয়ে কম এবং দেশটিতে বয়স্ক নাগরিকের সংখ্যা বেশি। তাই এক দশকের মধ্যে দেশটিতে জনসংখ্যার তীব্র ঘাটতি দেখা যাবে।

ধর্মঘটরত চিকিৎসকেরা বলছেন, মেডিকেল শিক্ষার্থীদের সংখ্যা বাড়লে মেডিকেল শিক্ষার মানের অবনতি হবে। এছাড়া ভবিষ্যতে অপ্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়ার পরিমাণ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকবে। নতুন চিকিৎসকেরা প্লাস্টিক সার্জারি ও ডার্মাটোলজির মতো অপ্রয়োজনীয় সেবায় ঝুঁকতে পারেন বলেও মনে করছেন ধর্মঘটরত চিকিৎসকেরা। সাউথ কোরিয়ায় ১ লাখ ৪০ হাজার চিকিৎসক আছেন। সিনিয়র চিকিৎসকেরা ধর্মঘট না করলেও তাদের অনেকে ধর্মঘটের সমর্থনে বিক্ষোভে অংশ নিয়েছেন।

তবে সমালোচকেরা বলছেন, সাউথ কোরিয়ার ধর্মঘটরত চিকিৎসকেরা মূলত তাদের বেতন ও স্ট্যাটাস রক্ষায় বেশি আগ্রহী। জরিপ বলছে, তিন-চতুর্থাংশ মানুষ চিকিৎসকদের ধর্মঘটের বিরোধিতা করছেন। সাউথ কোরিয়ার আইন অনুযায়ী, সরকার মেডিকেল খাতের পেশাজীবীদের ধর্মঘট বন্ধ করার নির্দেশ দিতে পারে বা তাদের লাইসেন্স স্থগিত করতে পারে, এমনকি সর্বোচ্চ ৩ বছরের জেল ও জরিমানা করতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিকিৎসকলাইসেন্স স্থগিতসাউথ কোরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সিয়ামের পোস্টে ‘আন্ধার’-এর নতুন চমক!

আগস্ট ১৪, ২০২৬

সোনার হরিণ ধরার স্বপ্ন অধরাই রয়ে গেল: লিসবনে ঘুমন্ত অবস্থায় যশোরের প্রবাসীর মৃত্যু

আগস্ট ১৪, ২০২৬

এশিয়া কাপের জন্য কেমন দল সাজাল বাংলাদেশ

আগস্ট ১৪, ২০২৬

তৃতীয় দিনে বাংলাদেশের পরিকল্পনা কী হতে পারে, তানজিদ বললেন..

আগস্ট ১৪, ২০২৬

নিজ হাতে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা: নেপথ্যে কী কারণ?

আগস্ট ১৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT