চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার জন্য যুক্তরাষ্ট্র থেকে চিকিৎসক আসছে বুধবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৯ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
চিকিৎসাধীন খালেদা জিয়া হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য যুক্তরাষ্ট্রের হপকিংস হাসপাতাল থেকে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক আসছেন বলে জানা গেছে।

মঙ্গলবার ২৩ অক্টোবর বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আগামীকাল বুধবার তারা বাংলাদেশে এসে পৌঁছাবে।

তিনি জানান, যুক্তরাষ্ট্র থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরা খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সাথে সমন্বয় করে কাজ করবেন। ওই তিন বিশেষজ্ঞ দলে থাকছেন একজন হেপাটোলজিস্ট, একজন ইন্টারভেনশনিস্ট ও একজন নেফ্রোলজিস্ট।

হাসপাতালে চিকিৎসাধীন থাকা বিএনপির চেয়ারপার্সন অত্যন্ত অসুস্থ বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে শারীরিক অবস্থার অবনতি হলে মেডিক্যাল বোর্ডের পরামর্শমতে ভোর রাত পৌনে ৪টায় তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছিল। মঙ্গলবার সকাল সোয়া ১১টার দিকে তাকে পুনরায় কেবিনে আনা হয়।

আজ গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়ে অত্যন্ত অসুস্থ। এটা আমরা বারবার বলছি। গতকাল সোমবার রাতেও তাকে সিসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসা চলছে।

প্রায় তিন মাস ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খালেদা জিয়া। এর মধ্যে, এদিকে শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় গতকাল রাত পৌনে ৪টার দিকে তাকে হাসপাতালের সপ্তম তলার কেবিন থেকে চতুর্থ তলায় সিসিইউতে স্থানান্তর করা হয়। পরে আজ মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে তাকে সপ্তম তলার কেবিন নেওয়া হয়। তিনি শারীরিকভাবে খুব দুর্বল বলে জানা গেছে।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভারসিরোসিসে ভুগছেন। এছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। গত বছরের জুনে তার অ্যানজিওগ্রাম করা হলে তার হৃদযন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

ট্যাগ: বিএনপিবেগম জিয়াবেগম জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে আসছেন চিকিৎসকবেগম জিয়ার শারীরিক অবস্থা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডি ককের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে সাউথ আফ্রিকা

পরবর্তী

মোড়লিক্ষমতা হারিয়েছে যুক্তরাষ্ট্র

পরবর্তী
স্ট্যাচু অব লিবার্টি ও মার্কিন পতাকা নিউ ইয়র্ক শহরে. Channel i News - চ্যানেল আই নিউজ

মোড়লিক্ষমতা হারিয়েছে যুক্তরাষ্ট্র

নির্বাচন কমিশনের সঙ্গে সিইসির চিঠি কেন্দ্র করে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিইসির চিঠিকে কেন্দ্র করে নির্বাচন কমিশনে চলছে অন্তর্দ্বন্দ্ব

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভূমিকম্প নয়, হিমবাহ ধসে নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যা: ইউএসজিএস

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

লেকের নাম পরিবর্তন করায় ট্রাম্পকে কড়া জবাব কানাডার

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রতিটি গুমের ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী

আগস্ট ৩০, ২০২৬

মিয়ামির ৭ গোলে মেসিই করলেন ৪টি

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT