আন্তর্জাতিক

ক্যান্সারে আক্রান্ত শিশুর প্রাণ বাঁচাতে অস্থিমজ্জা দান করলেন চিকিৎসক

অস্থিমজ্জা দান প্রক্রিয়ায় একজন চিকিৎসক হাসপাতালের বিছানায়. Channel i News - চ্যানেল আই নিউজ

চিকিৎসক একটি হাসপাতালে রোগীর জন্য অস্থিমজ্জা দান প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক চিকিৎসকের কীর্তি মন ছুঁয়েছে সবার। ফ্লোরিডার হৃদরোগ চিকিৎসক আলি আলসামারা ক্যান্সারে আক্রান্ত তিন বছরের এক শিশুকে অস্থিমজ্জা দান করেছেন।

শনিবার আনন্দবাজারে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ডাক্তারের এমন কাজকে প্রশংসা করছেন অনেকে।

প্রতিবেদনে বলা হয়, চিকিৎসকের কাছে হঠাৎ একটি ফোন আসে। যেখানে বলা হয় এক শিশুর অস্থিমজ্জার প্রয়োজন। এই খবর শুনেই চিকিৎসক নিজের অস্থিমজ্জার পরীক্ষা করাতে শুরু করেন। পরীক্ষায় জানা যায়, চিকিৎসকের অস্থিমজ্জার সাথে শিশুটির অস্থিমজ্জার মিল হয়েছে, তাই চিকিৎসক চাইলেই প্রাণ বাঁচতে পারেন শিশুটির।

ভাবনাচিন্তার জন্য সময় অপচয় না করেই তিন বছর বয়সী শিশুটিকে অস্থিমজ্জা দানের সিদ্ধান্ত নেন আলি। শিশুটি লিউকিমিয়ায় আক্রান্ত ছিল। অস্থিমজ্জা প্রতিস্থাপন না হলে মৃত্যুর সম্ভবানাটাই বেশি ছিল।

অস্থিমজ্জা দানের পর চিকিৎসক বলেন, ‘আমার এই কাজ দেখার পর যদি অস্থিমজ্জা দাতাদের সংখ্যা সামান্যও বাড়ে, তাতেই আমি সফল। অনেক শিশুই অস্থিমজ্জার অভাবে প্রাণ হারাচ্ছে। আমাদের এই ছোট্ট প্রয়াস অনেকেরই প্রাণ বাঁচাতে পারে। মানুষকে এই জীবনদায়ী থেরাপিগুলির বিষয় আরও বেশি করে সচেতন হতে হবে।’

অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, এই চিকিৎসক সত্যিই এক জন ‘হিরো’।

অস্থিমজ্জা প্রতিস্থাপনের পর চিকিৎসক এখন হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। আলি বলেন, ‘আমি এখন ভালো আছি। আমার পিঠের পিছনের দিকে একটু ফোলা ভাব আছে। এই কাজটা করতে পেরে আমি ভীষণ খুশি। আশা করছি আমার এই প্রচেষ্টা শিশুটির প্রাণ বাঁচাতে পারবে।’

বিষয়:ফ্লোরিডা ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…