বাংলাদেশ

এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল আজ

সুলতান মাহমুদের জানাজায় অংশগ্রহণকারী পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

সুলতান মাহমুদের জানাজা অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তা, শান্তিপূর্ণ পরিবেশে।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বাধীনতা পুরস্কারে ভূষিত বিমান বাহিনীর সাবেক প্রধান বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের রুহের মাগফেরাত কামনায় আজ বাদ আসর গুলশান আজাদ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আজ ১৮ আগস্ট শুক্রবার দোয়া মাহফিলে সবাইকে শরিক হওয়ার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

গতকাল স্বাধীনতা পুরস্কারে ভূষিত বিমান বাহিনীর সাবেক প্রধান বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের প্রতি ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান জানানো হয়েছে গুলশান আজাদ মসজিদে।

এরপর সেখানে তাঁর প্রথম জানাজার নামাজ হয়েছে জোহরের নামাজের পর। বিকেল ৩টার পর দ্বিতীয় জানাজার নামাজ হয়েছে বিএএফ বাশার বেইজ প্যারেড গ্রাউন্ডে।

সেখানে তাঁর প্রতি রাষ্ট্রীয় সম্মান জানানো হয়েছে। শ্রদ্ধা জানিয়েছেন বিশিষ্টজনেরা। পরে বিমান বাহিনীর পক্ষ থেকে ফ্লাই পাস্টের মাধ্যমে তাঁর প্রতি সম্মান জানানো হয়।

তাঁকে বিমান বাহিনীর বিএএফ শাহীন কবরস্থানে দাফন করা হয়েছে।

বিষয়:এয়ার ভাইস মার্শাল দোয়া মাহফিল মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…