চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উচ্চতা ৭ ফুট ৬ ইঞ্চি, কে এই ‘স্ত্রী টু’-এর ‘সরকাটা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ২১, আগস্ট ২০২৪
বিনোদন
A A
দুটি ব্যক্তির ছবি, একজন ৭ ফুট ৬ ইঞ্চি উচ্চতার, অন্যরা ছোট. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে ৩৫০ কোটির বেশি আয় করে ফেলেছে ‘স্ত্রী টু।’ রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুরের প্রশংসার পাশাপাশি উঠে আসছে আরেকটি নাম, ‘সরকাটা।’ দর্শকের মনে প্রশ্ন, কে এই ‘সরকাটা’?

‘সরকাটা’র চরিত্রে যিনি অভিনয় করেছেন, তার উচ্চতা দেখে অবাক সবাই। বিশেষ করে সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়েছে যেখানে অভিনেতার পাশে রাজকুমার রাও, শ্রদ্ধা কাপুর, তামান্না ভাটিয়াকে রীতিমতো ‘লিলিপুট’ দেখাচ্ছে। অভিনেতার নাম সুনীল কুমার।

সুনীল এসেছেন জাম্মু থেকে। তিনি একজন পেশাদার কুস্তীগির। পাশাপাশি পুলিশ কনস্টেবলও। ২০১৯ সালে ভারতের হয়ে ডাব্লিউডাব্লিউই ট্রাইআউটে অংশ নিয়েছিলেন তিনি। তার আরেক নাম ‘দ্য গ্রেট অঙ্গার।’

সুনীলের উচ্চতা ৭ ফিট ৬ ইঞ্চি। ‘দ্য গ্রেট খালি’র চেয়েও তার উচ্চতা পাঁচ ইঞ্চি বেশি। সুনীলকে অবশ্য অনেকে ‘দ্য গ্রেট খালি অব জাম্মু’ বলেন।

‘স্ত্রী টু’ ছবিতে সুনীলকে নেয়া প্রসঙ্গে অমর কৌশিক ‘বলিউড হাঙ্গামা’কে বলেন, ‘আমরা সরকাটা চরিত্রের জন্য লম্বা কাউকে খুঁজছিলাম এবং তাকে পেয়ে গেলাম। তার বডি শট নেয়া হয়েছে আর চেহারা তৈরি করা হয়েছে সিজিআইয়ের মাধ্যমে।’

অমর কৌশিক পরিচালিত হরর কমেডি সিনেমা ‘স্ত্রী ২’ প্রতিদিন রেকর্ড গড়ে চলেছে। শ্রদ্ধা কাপুর, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠী অভিনীত সিনেমা মুক্তির ষষ্ঠ দিনে শুধু ভারতেই আয় করেছে ২৫০ কোটি রুপি। এমন ব্যবসা আশা বাড়াচ্ছে নির্মাতাদের।

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজকুমার রাওশ্রদ্ধা কাপুরসরকাটাসুনীল কুমারস্ত্রী টু
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT