বাংলাদেশ

অটোচালকদের সঙ্গে বৈঠকে যে বার্তা দিলেন ডিএমপি কমিশনার

অটোচালকদের সঙ্গে ডিএমপি কমিশনারের বৈঠক, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকার একটি কক্ষে অটোচালকদের সঙ্গে ডিএমপি কমিশনারের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলাচল বিশয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ‘আমার কাছে খবর এসেছে আপনাদের বিষয়টির কাগজপত্র প্রস্তুত হচ্ছে। বিকেলেই চেম্বার আদালতে উঠবে। সুতরাং আপনাদের বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলব।

সোমবার (২৫ নভেম্বর) সকালে ডিএমপির হেডকোয়ার্টারে ব্যাটারিচালিত রিকশাচালক, মালিক, গ্যারেজ মালিক ও রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে ডিএমপি কমিশনার এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, বিকেল ৪টার পর রায় হলে আপনারা লিয়াজোঁ কমিটি করে আমাদের জানান। তারপর আপনাদের সঙ্গে আবার কথা বলব। আমার এখন আর কিছু বলার সুযোগ নেই। রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

প্রতিনিধি সভায় রিকশা-ভ্যানে চাঁদাবাজি প্রসঙ্গে ইউনিয়নের নেতারা অভিযোগ করলে শেখ মো. সাজ্জাত আলী বলেন, আপনারা পাড়া-মহল্লায় কমিটি করেন, সেখানে আমার থানার ওসি থাকবে। যদি কোনো ওসি আপত্তি করেন, তবে সে নাই হয়ে যাবে। আমি চাঁদাবাজির বিপক্ষে। চাঁদাবাজির ঘটনায় যদি আমার বাহিনীর কেউ জড়িত থাকে, তবে সেটা আমার নজরে আনেন। মামলাযোগ্য কোন বিষয়ে থানা মামলা না নিলে ওসিকে এক মিনিটের মধ্যে সাসপেন্ড করা হবে।

বিষয়:আদালত ডিএমপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…