চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাদি গুলিবিদ্ধ: সন্দেহভাজনের ছবি প্রকাশ, শনাক্তে সহায়তা চায় পুলিশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৪ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, অপরাধ
A A
সন্দেহভাজনের দুটি ছবি, একজন যুবক, চশমা পরা, বিভিন্ন পরিস্থিতিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওসমান হাদির ওপরে সন্দেহভাজন হামলাকারী

রাজধানীর বিজয়নগর এলাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সন্দেহভাজনকে শনাক্তে জনসাধারণের সহায়তা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কারেরও ঘোষণা দিয়েছে।

আজ (১৩ ডিসেম্বর) শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওসমান হাদির ওপর হামলাকারীদের শনাক্তে জনসাধারণের সহায়তার আহ্বান জানানো হয়।

শুক্রবার বিজয়নগরের বন্ধ কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আরোহী দুর্বৃত্তদের হামলায় ওসমান হাদি গুরুতর আহত হন।বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পরপরই ডিএমপি পুলিশ হামলাকারীদের শনাক্তে তদন্ত শুরু করে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে একজন সন্দেহভাজন ব্যক্তির ছবি সংগ্রহ করা হয়েছে। সন্দেহভাজন ব্যক্তি বর্তমানে পলাতক।

Banglabid

ডিএমপি জানায়, প্রকাশিত ছবির ব্যক্তির পরিচয় সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে বা তাকে কোথাও দেখতে পেলে দ্রুত নিকটস্থ থানায় অথবা নির্ধারিত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কারের ব্যবস্থাও করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এই বিষয়ে যোগাযোগের জন্য ডিএমপি দুটি নম্বর দিয়েছে;

  • ডিবি (মতিঝিল): ০১৩২০-০৪০০৮০
  • ওসি (পল্টন): ০১৩২০-০৪০১৩২

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান সাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে ডিএমপি আরও জানায়, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওসমান হাদিজাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬ডিএমপি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওসমান হাদির গ্রামের বাড়িতে চুরি

পরবর্তী

ছাত্রলীগ নেতারাই ওসমান হাদির ওপর গুলি করেছে: ‘মঞ্চ ২৪’ আহ্বায়ক

পরবর্তী
ছাত্রলীগ নেতারাই ওসমান হাদির ওপর গুলি করেছে, সাংবাদিকদের মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগ নেতারাই ওসমান হাদির ওপর গুলি করেছে: 'মঞ্চ ২৪' আহ্বায়ক

লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুরে জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর: ১ ঘণ্টার মধ্যেই বিবৃতি প্রত্যাহার রাষ্ট্রপতি ভবনের

আগস্ট ২১, ২০২৬

‘হিন্দু-মুসলিম মানসিকতা থেকে বেরিয়ে আসুন’

আগস্ট ২১, ২০২৬

সিক্যুয়েলে ‘মাইকেল’-এর বিতর্কিত অধ্যায়, এলো বড় ঘোষণা

আগস্ট ২১, ২০২৬

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT