ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যা মামলার চার্জশিট দিয়েছে ডিবি। হাদি মারা যাওয়ার ২০ দিনের মাথায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মঙ্গলবার আদালতে হত্যার মূলপরিকল্পনাকারীর ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী ও ফয়সাল করিমসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে। ওসমান হাদিকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হত্যা করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম।






